ঢাকা ১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

মৌসুমীর মিছিল, মিশা-জায়েদের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • ২৬৫ বার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিএফডিসিতে মিছিল করেছেন চিত্রনায়িকা মৌসুমী। এ ছাড়া একই সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন অভিনেতা মিশা সওদাগর ও জায়েদ খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিল করেছেন স্বতন্ত্র সভাপতি প্রার্থী মৌসুমী। এ সময় পাল্টা মিছিল করে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল। এর পর জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে মৌসুমীর বিরুদ্ধে এফডিসিতে বহিরাগত প্রবেশ করতে দেয়ার অভিযোগ আনা হয়।

আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। গত ২৪ মে সমিতির দুই বছরের মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

সংবাদ সম্মেলনে জায়েদ খান বলেন, বিএফডিসি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। কিন্তু আমরা জেনেছি, কিছু দিন আগে (১৪ অক্টোবর) স্বতন্ত্র প্রার্থী তেজগাঁও এলাকার রাজনৈতিক নেত্রী ও তার কর্মীদের এফডিসিতে ঢুকতে দিয়েছেন।

মিশা সওদাগর বলেন, ‘সেদিন মৌসুমীর সঙ্গে ড্যানিরাজের যা হয়েছে তার জন্য ড্যানি ক্ষমা চেয়েছেন। অন্যদিকে মৌসুমীর কাছে যারা এসেছিলেন তারা বহিরাগত।’

গত ১৪ অক্টোবর তেজগাঁও এলাকার এক আওয়ামী লীগ নেত্রী ও তার সমর্থকরা বিএফডিসিতে এসে মৌসুমীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তখন খল অভিনেতা ড্যানিরাজ মৌসুমীর সঙ্গে দুর্ব্যবহার করে অতিথিদের বের করে দিতে যান। এর পর এটা নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

মৌসুমীর মিছিল, মিশা-জায়েদের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০২:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯