ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড অভিনেত্রী এবার সংসার ভাঙছে প্রিয়াংকা-নিকের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • ২৮৫ বার

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন পপতারকা নিক জোনাস নাকি আর এক ছাদের নিচে থাকছেন না।

মতের অমিলসহ নানা কারণে হালের আলোচিত এই দম্পত্তির মধ্যে দিন দিন দূরত্ব সৃষ্টি হচ্ছে।

গত বছর ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে সাতপাকে বাঁধা পড়ে প্রিয়াংকা-নিক। এক বছর না যেতেই সংসার ভাঙনের সুর ভক্তরা মেনে নিতে পারছেন না।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, মতের অমিল প্রিয়াংকা-নিক দম্পতির সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কাজের চাপ, বিভিন্ন পার্টিতে যাওয়া, একে অপরকে ঠিকমতো সময় দিতে না পারা—এমন বিষয়গুলো নিয়েই বারবার সমস্যা হচ্ছে তাদের মধ্যে। আর এ নিয়ে ঘরে ঝগড়া হচ্ছে নিয়মিতই।

জানা গেছে, প্রায়ই বিভিন্ন পার্টিতে দেখা যায় প্রিয়াংকাকে। আর প্রিয়াংকার পার্টির সঙ্গী কে বা কারা হবেন কিংবা কতক্ষণ পার্টি করবেন, তা নিয়ে নাকি কর্তৃত্ব দেখানোর চেষ্টা করেন নিক।

এ নিয়ে নিককে ডিভোর্সের হুমকিও দিয়ে রেখেছেন প্রিয়াংকা! এসব অভ্যাস না ছাড়লে তার সঙ্গে সংসার চালিয়ে যাওয়া সম্ভব হবে না।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, চার মাস আগেও একবার প্রিয়াংকা-নিক দম্পতির বিচ্ছেদের গুঞ্জন ওঠে। তবে সেসব খবর উড়িয়ে দেন দুজনেই। কিন্তু এবারের গুঞ্জনকে মেনে নিতে রাজি নন নিক-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠজনেরা।

তবে অনেকেই মনে করছেন, বিয়ের সিদ্ধান্ত নিতে গিয়ে বড্ড তাড়াহুড়ো করেছেন প্রিয়াংকা। নিককে সময় নিয়ে ভালোভাবে বোঝা উচিত ছিল তার, এমনই মতামত অনেকের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বলিউড অভিনেত্রী এবার সংসার ভাঙছে প্রিয়াংকা-নিকের

আপডেট টাইম : ১০:৪৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯