ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আসন্ন চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন সমিতি থেকে সব ছোট শিল্পীদের বের করে দেবে একসময় : নাসরিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
  • ২৯৫ বার

শিল্পী সমিতিতে ধীরে ধীরে ছোট শিল্পীদের জায়গা থাকবে না, তাদের তাড়িয়ে দেওয়া হবে, ঝলমলে নায়ক নায়িকা ছাড়া ওরা শিল্পী সমিতিতে কাউকে রাখবে না- এমনটাই অভিযোগ বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী নাসরিনের।

বুধবার সন্ধ্যায় কালের কণ্ঠের সাথে আলাপকালে নাসরিন বলেন, ‘আমি একজন অভিনেত্রী, নায়িকা, নৃত্যশিল্পী- হয়তো আমাকে তারা আমাকে বাদ দিতে পারেনি। কিন্তু অনেককেই বাদ দিয়ে দিয়েছে। আমি ওই বর্তমান কমিটিতে ছিলাম। এসব নানা কারণে একমত না হতে পেরে বেরিয়ে এসেছি।’

নাসরিন অভিযোগ করে  বলেন, ‘আমি আমার কথা ভাবি না, আজ দুইশোজনের কাছাকাছি সদস্যকে তারা সদস্য হিসেবে মনে করে বাতিল করেছে। এরপর ওরা ক্ষমতায় এলে তো নাচের আর্টিস্ট, ফাইটের আর্টিস্টদেরও শিল্পী সমিতি থেকে সরিয়ে দেবে। বলবে যাও তোমাদের তো আলাদা সংগঠন আছে এখানে তোমাদের কী? দেখা যাবে শিল্পী সমিতি একসময় কিছু আর্টিস্ট নায়ক নায়িকার রোল করে যারা তাদের হয়ে যাবে। ছোট আর্টিস্টদের জায়গা হবে না শিল্পী সমিতিতে।’

নাসরিন এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে নির্বাচন করছেন। বরাবরই প্রতিবাদী নাসরিন গতবারের নির্বাচিত কমিটিতেও ছিলেন। নাসরিন বলেন, ‘যারা বাদ পড়েছে ভোটার তালিকা থেকে তাদের অনেককের জন্যই খারাপ লাগছে। তাদেরকে যে কারণ দেখিয়ে বাদ দিয়েছে সেই কারণ দেখিয়ে আগামীতে অনেককেই বাদ দেওয়া যাবে যদি এরা আবার কমিটি নির্বাচিত হয়।’

‘অগ্নিশথপ’ ছবির মাধ্যমে নাসরিনের রুপালি পর্দায় অভিষেক হয় ১৯৯২ সালে। তারপর নাসরিনের পরিচিতি আসে প্রয়াত দিলদারের সঙ্গে জুটি বেঁধে। দিলদার মারা যাবার পর কাবিলার সঙ্গেও জুটি বেঁধে নতুন করে আলোচনায় ছিলেন তিনি। বেশকিছু ছবিতে নেতিবাচক চরিত্রেও তাকে দেখা গেছে।

মৌসুমী সমর্থকদের এফডিসিতে ঢুকতে দেওয়া হচ্ছে না

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আসন্ন চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন সমিতি থেকে সব ছোট শিল্পীদের বের করে দেবে একসময় : নাসরিন

আপডেট টাইম : ০২:৪১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯