ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তৈমুরকে নিয়ে ‘বেকায়দায়’ কারিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
  • ২৭১ বার

তৈমুর আলি খান। জন্মের পর থেকেই সুপারস্টার সে। যেখানে তৈমুর, সেখানেই যেন পাপারাৎজিদের ভিড়। যে কোনো নামজাদা বলি তারকাকেও জনপ্রিয়তায় ছাপিয়ে যেতে পারে ছোট নবাব। সাইফ আলি খান আর কারিনা কাপুরের বছর দুয়েকের এই পুত্র কখন কী করছে প্রায় সবই জানা সাংবাদিকদের।

রাস্তাঘাটে, খেলার মাঠে, বিমানবন্দরে, প্লে-স্কুলে যেখানেই তাকে দেখা যাক না কেন, হাজারটা ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠবেই। শুধু তাই নয়, পাপারাৎজিদের সঙ্গেও বেশ ভালই বন্ধুত্ব তৈমুরের। তাদের দেখে হাতনাড়া, কথার বলা বা কথার উত্তর দিতেও দেখা যায় খুদে তারকাকে।

কিন্তু বাড়িতে সেই তৈমুরই নাকি একেবারে ছবি তুলতে চায় না। আর এমন কথাই জানালো কারিনা কাপুর। সম্প্রতি করণ জোহরের একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেবো বেগম জানান, ফোটোগ্রাফারদের তৈমুর নিজের বন্ধ‌ু ভাবে। তাই তাদের দেখে হাতনাড়ে সে। কিন্তু অন্য সময় ছবি তুলতে তার বেজায় আপত্তি। তৈমুরের সঙ্গে ছবি তুলতে গেলেই নাকি সে আমাকে বলে- আম্মা, আমি ছবি তুলবো না।

এদিকে কিছুদিন পরেই মুক্তি পাবে কারিনা অভিনীত সিনেমা ‘গুড নিউজ’। শুটিং চলছে কারিনার পরবর্তী দুই সিনেমা ‘তখত’ ও ‘আংরেজি মিডিয়ামের’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তৈমুরকে নিয়ে ‘বেকায়দায়’ কারিনা

আপডেট টাইম : ১১:৫৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯