ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

মক্কা-মদিনায় যুক্ত হলেন কয়েকজন নতুন ইমাম-খতিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
  • ৩৩৬ বার

গেল শনিবার (১২ অক্টোবর) পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান দুই মসজিদ তথা মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে তিনজন করে নতুন মোট ছয়জন ইমাম-খতিব নিয়োগ দেওয়া হলো। জুমাবার সন্ধ্যায় সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় আদেশে এই নিয়োগ দান করেন। শনিবার মসজিদুল হারামাইন-বিষয়ক অধিদপ্তরের প্রধান ড. আবদুর রহমান সুদাইস নতুন ইমাম-খতিবদের নাম প্রকাশ করেন।
মসজিদে হারামে খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ড. বানদার বিন আবদুল আজিজ বালিলাহ ও শায়খ ড. আবদুল্লাহ বিন আওয়াদ আল জুহানি। তারা দীর্ঘদিন ধরে মসজিদে হারামে নামাজের ইমামতি করে আসছিলেন। আর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ড. ইয়াসির বিন রাশেদ দোসারি। তিনি কয়েক বছর ধরে তারাবির ইমাম হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এখন থেকে ইমামতির দায়িত্বও পালন করবেন তিনি।
অন্যদিকে মদিনার মসজিদে নববিতে একজন নতুন খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ড. আহমদ বিন তালিব হুমাইদ। তিনি কয়েক বছর ধরে মসজিদে নববিতে ইমামতির দায়িত্ব পালন করে আসছিলেন। আর নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ ড. আহমদ বিন আলী হুজাইফি (মসজিদে নববির বর্তমান প্রবীণ ইমাম ও খতিব শায়খ হুজাইফির সন্তান) ও শায়খ ড. খালেদ বিন সুলাইমান মুহান্না। এ দুজন কয়েক বছর ধরে তারাবির ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মসজিদে হারামে এখন মোট ইমামের সংখ্যা হলো ৯ জন। এরা হলেন শায়খ ড. আবদুর রহমান সুদাইস, শায়খ ড. সাউদ বিন ইবরাহিম শুরাইম, শায়খ ড. সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ, শায়খ ড. উসামা বিন আবদুল্লাহ খাইয়াত, শায়খ ড. মাহের বিন হামাদ মুআইকিলি, শায়খ ড. ফয়সাল বিন জামিল গাজ্জাবি, শায়খ ড. বানদার বিন আবদুল আজিজ বালিলা, শায়খ ড. আবদুল্লাহ বিন আওয়াদ জুহানি ও শায়খ ড. ইয়াসির বিন রাশেদ দোস্সারি। তাদের মধ্যে শেষের জন ছাড়া সবাই খতিব।
গত বছর দুই ইমাম ও খতিব শায়খ ড. সালেহ আলে তালেব ও শায়খ ড. খালেদ গামেদিকে সরকার অব্যাহতি দেওয়ার পর এই নতুন নিয়োগ দেওয়া হলো।
মসজিদে নববির ইমামও মোট ৯ জন। এরা হলেন শায়খ ড. আলী বিন আবদুর রহমান হুজাইফি, শায়খ ড. হুসাইন বিন আবদুল আজিজ আলে শায়খ, শায়খ ড. আবদুল বারি ছুবাইতি, শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ কাসেম, শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান বুআইজান, শায়খ ড. সালাহ বিন মুহাম্মদ বুদাইর, শায়খ ড. আহমাদ বিন তালেব বিন হুমাইদ, শায়খ ড. আহমাদ বিন আলী হুজাইফি ও শায়খ ড. খালেদ বিন সুলাইমান মুহান্না। তাদের মধ্যে শেষের দুজন ছাড়া সবাই ইমাম ও খতিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

মক্কা-মদিনায় যুক্ত হলেন কয়েকজন নতুন ইমাম-খতিব

আপডেট টাইম : ০৯:৩৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯