ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

এফডিসিতে লাঞ্ছিত অভিনেত্রী মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
  • ৩৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কয়েকদিন পর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। এ নিয়ে উত্তপ্ত চলচ্চিত্র পাড়া। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এ নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌসুমী।

নির্বাচনের ১১ দিন আগে সোমাবার সন্ধ্যায় বিএফডিসিতে খল অভিনেতা ড্যানিরাজের হাতে লাঞ্ছিত হয়েছেন এই অভিনেত্রী।

এ ঘটনাকে কেন্দ্র করে বিএফডিসিতে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনার পর প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন তাৎক্ষণিকভাবে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে নিয়ে আলোচনায় বসেন। সেখানে ড্যানি রাজ কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে মৌসুমীকে শুভেচ্ছা জানাতে শিল্পী সমিতিতে আসেন মহিলা লীগের কয়েকজন নেতাকর্মী। এসময় শিল্পী সমিতিতে প্রবেশ নিয়ে ড্যানি রাজের সঙ্গে হট্টগোল বাঁধে। একপর্যায়ে তিনি মৌসুমীকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় ঘটনা স্থলে মিশা সওদাগর, জয়সহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৯-২০২১ দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

এফডিসিতে লাঞ্ছিত অভিনেত্রী মৌসুমী

আপডেট টাইম : ১০:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯