ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

নতুন সিনেমায় নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
  • ২৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল। শাহরুখ খানের সঙ্গে তার জুটি বলিউডের সেরা জুটির শীর্ষে। একটা সময় ছিলো শাহরুখ-কাজল মানেই সুপারহিট সিনেমা। বাজিগর, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম থেকে শুরু করে সর্বশেষ দিলওয়ালে ছবিতেও কাজলকে অনবদ্য দেখা গেছে শাহরুখের বিপরীতে।

তবে কাজলকে সর্বশেষ অভিনয় করতে দেখা গেছে প্রদীপ সরকারের ‘হেলিকপ্টার ইলা’য়। সেই ছবিটি বেশ আলোচিত হলেও তেমন ব্যবসায়িক সাফল্য পায়নি।

নতুন খবর হলো আবারও ফিরছেন বলিউডের এই সুপারস্টার। তবে সিনেমা হলের জন্য নয়, কাজল অভিনয় করতে চলেছেন নেটফ্লিক্সের জন্য নির্মিত সিনেমায়।

জানা গেছে, ছবিটি পরিচালনা করবেন অভিনেত্রী রেণুকা সাহানে। ছবির নাম ‘ত্রিভঙ্গ’। ছবিতে আরও অভিনয় করবেন কুণাল রায় কাপুর, মিথিলা পালকার ও তন্বী আজ়মি। তিন প্রজন্মের তিন গুরুত্বপূর্ণ মহিলা চরিত্রকে ঘিরে এগোবে ‘ত্রিভঙ্গ’র গল্প। গল্পে আশির দশক থেকে বর্তমানের চিত্র ফুটে উঠবে।

প্রথমবার ছবি পরিচালনা প্রসঙ্গে রেণুকা বলেছেন, ‘সুযোগটা পেয়ে খুব খুশি লাগছে। নেটফ্লিক্সের দৌলতে সারা বিশ্বের দর্শককে ছবি দেখাতে পারব। এ ছবির অন্যতম প্রযোজক অজয় দেবগণকে কৃতজ্ঞতা। তিনি আমাকে সাহস দিয়েছেন।’

এই প্রজেক্টের হাত ধরে ডিজিটালে ডেবিউ করছে অজয়ের প্রযোজনা সংস্থা। শিগগির ছবির শুটিং হবে মুম্বাইয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

নতুন সিনেমায় নব্বই দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল

আপডেট টাইম : ১২:০০:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯