ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রাফাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
  • ২৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ চট্টগ্রামের মেয়ে রাফাহ নানজীবা তোরসা মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ নির্বাচিত হয়েছেন। এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ফাতিহা মায়াবী ও দ্বিতীয় রানার আপ হয়েছেন জান্নাতুল ফেরদৌস মেঘলা।

এবার লন্ডনে বসছে মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসর। আগামী ১৪ ডিসেম্বর হবে চূড়ান্ত পর্ব। সেখানে বাংলাদেশের হয়ে অংশ নেবেন রাফাহ নানজীবা তোরসা।

চলতি বছর মিস ওয়ার্ল্ড ২০১৯ প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তোরসা।

শুক্রবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক জাঁকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রায় এক মাসের প্রতিযোগিতা শেষে দেশের সেরা সুন্দরীর মুকুট অর্জন করেন তোরসা। এসময় তার মাথায় মুকুট পরিয়ে দেন গেল বারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী।

নাম ঘোষণার পর রাফাহ নানজীবা তোরসা বলেন, আমি ভাষা হারিয়ে ফেলেছি। অবশেষে সফল হলাম। নিজেকে সেরা হিসেবে দেখতে অনেক পরিশ্রম করেছি। আমার মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস ছিল, অবশেষে সফল হলাম। সবার কাছে দোয়া চাই।

টানা তৃতীয়বারের মতো আয়োজিত হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ প্রতিযোগিতা। চলতি বছর এতে ৩৭ হাজার ২ শত ৪৩ জন সুন্দরী প্রতিযোগিতায় নিবন্ধন করেন। এখান থেকে বেশ কয়েকটি ধাপে প্রাথমিকভাবে বিজয়ী নির্ধারণ করা হলো।

প্রতিযোগিতায় প্রধান তিন বিচার ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও বিউটি এক্সপার্ট ফারনাজ আলম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রাফাহ

আপডেট টাইম : ১০:৫৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯