ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অবশেষে অপুর সাথে নিজের যে সম্পর্কের কথা জানালেন বাপ্পী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউড কুইন অপু বিশ্বাসকে ২০১৭ সালের ২২ নভেম্বর তালাকের নোটিশ পাঠিয়েছিলেন তার সাবেক স্বামী নায়ক সাকিব খান। তার উপর এনেছিলেন নানা অভিযোগ। সেসব অভিযোগের মধ্যে একটি ছিল, নায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে নাকি অপুর প্রেমের সম্পর্ক আছে। যদিও সে সময় শাকিব খান সরাসরি কারও নাম উল্লেখ করেননি। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে ঘুরেফিরে বাপ্পীর নামটিই আসছিল।

এরপর ৯০ দিন পার হওয়ায় অপুর সঙ্গে শাকিবের তালাক কার্যকর হয়ে যায়। তখনও বিভিন্ন পত্র-পত্রিকাজুড়ে ছিল অপুর সঙ্গে অজ্ঞাত পরিচয় এক নায়কের প্রেমের গল্প। সেই অজ্ঞাত হিসেবে বাপ্পীর নাম প্রকাশ হলে বিভিন্ন সাক্ষাৎকারে অপুর সঙ্গে প্রেম বিষয়ক নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে বাপ্পী ও অপুকে। তারা দুজনে সে সময় আলাদা ভাবে জোর দিয়ে বলেছেন, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। বাপ্পী অপুকে তার দিদি বলেও সম্মোধন করেন।

সেই পুরনো বিষয় নিয়ে আবারও গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন নায়ক বাপ্পী চৌধুরী। সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে অপুর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে তাকে প্রশ্ন করা হয়। উত্তরে বাপ্পী বলেন, ‘একসঙ্গে কাজ করলে গুঞ্জন উঠবেই। যে নায়িকাদের সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গেই আমার প্রেমের গুঞ্জন উঠেছে। সময়ের পরিক্রমায় তা হারিয়েও গেছে। তবে সত্যিটা হলো, অপুর সঙ্গে আমার প্রেম পর্দায়, বাস্তবে নয়।’

যে অপুকে জড়িয়ে তার নামে গত দুই বছর ধরে প্রেমের গুঞ্জন, সবকিছুকে পায়ে মাড়িয়ে তার সঙ্গে জুটি বেধেই একটি ছবির কাজ শেষ করেছেন বাপ্পী চৌধুরী। নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। ছবিটি মুক্তির অপেক্ষায়। পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। এটি ২০০২ সালে মুক্তি পাওয়া রিয়াজ-শাবনূর জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সিক্যুয়েল। ওই ছবিটির পরিচালকও। ১৭ বছর পর অপু-বাপ্পীকে নিয়ে বানালেন তারই দ্বিতীয় কিস্তি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অবশেষে অপুর সাথে নিজের যে সম্পর্কের কথা জানালেন বাপ্পী

আপডেট টাইম : ১২:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯