ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কৌশিকের ‘অর্ধাঙ্গিনী’ জয়া আহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  জয়া আহসান। দেশের পাশাপাশি অপার বাংলার পরিচিত মুখ তিনি। অভিনয় করেছেন অনেক অভিনেতার সঙ্গেও। তবে জয়ার অভিনীত ‘বিসর্জন’ এবং ‘বিজয়া’ ব্যবসাসফলও হয়। আর এ ছবির পরিচালক ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

এবার একই পরিচালকের সঙ্গে তৃতীয়বারের মতো অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। ‘অর্ধাঙ্গিনী’ শিরোনামের নতুন এই ছবিতে অভিনেত্রী ফিরছেন কৌশিকেরই অর্ধাঙ্গিনী চূর্ণির সঙ্গে।

আর দুটি শক্তিশালী নারী চরিত্রকে কেন্দ্র করে এগিয়ে যাবে ছবির গল্প। আরো থাকবেন অম্বরিশ ভট্টাচার্য ও পুরব শীল আচার্য। দুই মহিয়সী নারীর গল্প বলবে ‘অর্ধাঙ্গিনী’ ছবিটি। বদলে যাওয়া পরিস্থিতিই এক সুতোয় গাঁথবে তাদের জীবন। সেই নিয়েই এগোবে অল্প।

ভারতীয় গণমাধ্যমের খবর, ২৩ অক্টোবর থেকে ছবির শুটিং শুরু হবে; যদিও এখনো চিত্রনাট্যের কাজ পুরোপুরি শেষ হয়নি। আর বাকি চরিত্রগুলোতে কারা অভিনয় করবেন, সেটিও চূড়ান্ত হয়নি।

‘অর্ধাঙ্গিনী’র শুটিংয়ের জন্য দুর্গাপূজার পরই কলকাতায় পৌঁছেছেন জয়া আহসান। কিছুদিন আগেই অতনু ঘোষের পরিচালনায় ‘রবিবারে’র শুটিং শেষ করেছেন তিনি। এই সিনেমায় প্রথমবার জয়া জুটি বেঁধেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কৌশিকের ‘অর্ধাঙ্গিনী’ জয়া আহসান

আপডেট টাইম : ১২:১৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯