ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কার মাথায় উঠছে এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ অবশেষে দুয়ারে দাঁড়িয়ে সেই মাহেন্দ্রক্ষণ। ঘোষিত হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’-এর মুকুট বিজয়ীর নাম। কে হবেন এবার বিশ্ব সুন্দরীর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি, জানা যাবে শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায়। রাজধানীর বিলাসবহুল একটি হোটেলে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ এর গ্র্যান্ড ফিনালে। সেরা ১২ জন প্রতিযোগী থেকে বাছাই হবে সেরা তিন বিজয়ীর নাম। সেখান থেকে প্রথম বিজয়ী অংশ নেবেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল মঞ্চে।

আয়োজক সূত্রে জানা গেছে, এ বছরের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ অডিশনের জন্য ৩৭ হাজার ২ শত ৪৩ জন সুন্দরী নিবন্ধন করেন। সেখান থেকে অডিশনের জন্য ডাক পান ৩০০ জন। তাদের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেবাশীষ বিশ্বাস, লুনা ,সুমনা সোমা, রফিকুল ইসলাম র্যাফ। সেখান থেকে যাচাই বাছাই শেষে ৩৫ জন সুন্দরী নিয়ে শুরু হয় প্রতিযোগিতার মূল আয়োজন।

এরপর সৌন্দর্য, শিক্ষা, বুদ্ধিমত্তাসহ আরও কিছু যোগ্যতার উপর ভিত্তি করে বাছাই করা হয়েছে সেরা ১২ জন সুন্দরী। তাদের নিয়ে চলেছে গ্রুমিং পর্ব। এই পর্বে প্রধান তিন বিচারক ছিলেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস ও সৌন্দর্য বিশেষজ্ঞ ফারনাজ আলম।

শুক্রবারের গ্র্যান্ড ফিনালেতে বিচারকের পাশাপাশি পারফর্ম করতেও দেখা যাবে ফেরদৌস ও মৌসুমীকে। এই প্রতিযোগিতা প্রসঙ্গে বিচারক ফেরদৌস জানান, ‘আমরা সেরা ৩৫ জনকে নিয়ে শুরু করেছিলাম। চেষ্টা করেছি উপস্থাপনা, নাচ, গান, অভিনয়, সামাজিকতা, মানবিকতাসহ নানা বিষয়ের উপর জোর দিয়ে তৈরি হওয়া সেরা প্রতিযোগীদের বাছাই করতে। আশা করছি যাকে আমরা বিজয়ী হিসেবে পাবো তার হাত ধরে বিশ্ব সুন্দরীর মঞ্চে ভাল কিছু অর্জন হবে।’

জানা গেছে, গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন অমিকন ইন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, এক্সপার্ট প্রোভাইডারের ম্যানেজিং ডিরেক্টর অপু খন্দকার, এক্সপোজার ট্যালেন্ট এজেন্সির সিইও সজীব রশীদ, আয়োজনের ব্রডকাস্টিং পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও নানা অঙ্গনের তারকারা।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের অডিশন পর্বগুলো ধারণ করা হয়েছে এটিএন বাংলার ক্যামেরায়। গেল ২৭ সেপ্টেম্বর, শুক্রবার থেকে প্রতি শুক্র এবং সোমবার রাত ৮টায় প্রচার করা হয়েছে প্রতিটি পর্ব। তাই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ এর গ্র্যান্ড ফিনালের পর্বটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে নতুন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচনের এই আয়োজনটি। অমিকন এন্টারটেইনমেন্টে সঙ্গে অনুষ্ঠানটির আয়োজক সহযোগী হিসেবে থাকছে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট।

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট পড়েন জেসিয়া ইসলাম ও ২০১৮ সালে বিজয়ী হন জান্নাতুল ফেরদৌস ঐশী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কার মাথায় উঠছে এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট

আপডেট টাইম : ০৮:১৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯