ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সজলের প্রেম সফল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। নিয়মিত অভিনয় করছেন তিনি। সম্প্রতি ‘সফল প্রেমিক’ নামে নতুন একটি নাটকে অভিনয় করলেন। আশরাফুজ্জামান বাবুর রচনায় এটি পরিচালনা করেছেন মনজুরুল হক মনজু। এতে সজলের বিপরীতে অভিনয় করেছেন নাদিয়া মিম।

গল্প প্রসঙ্গে মনজুরুল হক মনজু বলেন, ‘‘এটি প্রেম-ভাগ্য বিড়ম্বিত এক যুবকের গল্প। গল্পের নায়ক আরমান। তার প্রেম ভাগ্য খুবই খারাপ। তাই হতাশ হয়ে সিদ্ধান্ত নেয়, আর প্রেম নয়। এখন কোনোভাবে একটা চাকরি ম্যানেজ করে বিয়ে। আরমানের সাহায্যে এগিয়ে আসে এক বন্ধু। সে বিশ্বের বিভিন্ন মনীষীর ব্যর্থতার পর সফলতার গল্প শোনায়। আরমান আবার স্বপ্নে বিভোর হয়। এদিকে আরমান বাজার থেকে ‘সফল প্রেমিক’ নামে একটি বই কিনে পড়তে শুরু করে। এরপর এক্সপেরিমেন্ট চালায়। কিন্তু প্রেম কি কোনো পাটিগণিত নাকি বীজগণিত যে, সব সময় সূত্র মেনে চলবে? এরপর গল্প মোড় নেয় ভিন্ন দিকে।’’

সজল-মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুসাফির রনি, কনিকা মুক্তা, আবির, তৌহিদুল ইসলাম, শেখ স্বপ্না, সাখাওয়াত লিটন, শাওন আহমেদ, জি এম মহসিন প্রমুখ। খুব শিগগির বেসরকারি একটি টিভি চ্যানেলে এটি প্রচার হবে বলে জানান নির্মাতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সজলের প্রেম সফল

আপডেট টাইম : ১২:১৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯