ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইনমুখী নাদিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় মডেল-অভিনেত্রী সালহা খানম নাদিয়া। টিভি নাটকের পাশাপাশি নিয়মিত ইউটিউব ও বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য কাজ করছেন। এরইমধ্যে তিনি শেষ করেছেন আরএফএল’র একটি অনলাইনভিত্তিক বিজ্ঞাপনের  কাজ। এটি নির্মাণ করেছেন রিয়েল। টিভি বিজ্ঞাপনের মতো অনলাইনভিত্তিক বিজ্ঞাপনও হালে দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। নাদিয়া বলেন, অনলাইনের জন্য কিছুদিন আগে এ বিজ্ঞপনটির শুটিং শেষ করেছি। প্রযুক্তির কল্যাণে সবকিছু দর্শকের মুঠোবন্দি। আমাদেরকেও তাই অনলাইনমুখী হওয়া প্রয়োজন।

সময়ের সঙ্গে মিশতে না পারলে পিছয়ে থাকতে হবে। অনলাইনের জন্য আরো কয়েকটি বিজ্ঞাপনের প্রস্তাব আছে। খুব শিগগির সেগুলোর কাজ শেষ করবো। এদিকে এ অভিনেত্রী বর্তমানে ধারাবাহিক নাটকেও বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি প্রচারে এসেছে তার অভিনীত ‘শহরালী’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এটি রচনা ও পরিচালনা করেছেন এজাজ মুন্না। এছাড়া তার হাতে আরো আছে সাগর জাহানের ‘আক্কেলগঞ্জ হোম সার্ভিস’। টিভি নাটকের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছি। এর বাইরে  একক নাটক ও টেলিছবিতেও কাজ করা হচ্ছে। আমি বরাবরই কাজের মধ্যে থাকতে পছন্দ করি। প্রকৃত শিল্পী কখনো কাজ থেকে দূরে থাকতে পারেনা। দর্শকের জন্য ভালো কোনো গল্প ও চরিত্রে কাজ করতে পারলে বেশ আনন্দ পাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অনলাইনমুখী নাদিয়া

আপডেট টাইম : ১১:১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯