ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অশালীন প্রস্তাবের জবাব দিলেন স্বস্তিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বরাবর ঠোঁটকাটা হিসাবেই পরিচিতি রয়েছে তার। সোজা কথা সহজভাবে বলতেই ভালবাসেন তিনি। সে কারণে অনেকের চক্ষুশূলও তিনি। তবে তাতে কিছুই যায় আসে না তার। এক্কেবারে নিজের মতো করেই অপ্রিয় হলেও সত্যি বলতে পিছপা হননি কখনও। কথা হচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে। সুদীপ দত্ত নামে এক ফেসবুক ব্যবহারকারীর অশালীন প্রস্তাবের প্রতিবাদে নেটদুনিয়ায় সরব হলেন অভিনেত্রী। দিলেন যোগ্য জবাব।

সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার আনাগোনা যথেষ্টই। তার অনুরাগীর সংখ্যাও কম নয়। অভিনেত্রীকে  মেসেজে নানা কথা লেখেন অনেকেই। ঠিক তেমনি স্বস্তিকার ফলোয়ার সুদীপ দত্ত নামে এক ফেসবুক ব্যবহারকারী। সম্প্রতি অভিনেত্রীকে  মেসেজ করেন সুদীপ। ওই মেসেজের মাধ্যমে অভিনেত্রীর সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেয় সে। এই অশ্লীল মেসেজ দেখে রেগে আগুন অভিনেত্রী। বরাবরের ঠোঁটকাটা স্বস্তিকা সুদীপকে চাঁচাছোলা ভাষায়  যোগ্য জবাব দেন। সুদীপের মেসেজের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, মিস্টার সুদীপ একজন বিবাহিত পুরুষ। কিন্তু এরকম সুন্দর মেসেজ তিনি কিভাবে করলেন। আমি মনে করি ওনার স্ত্রী ও পরিবার তার আসল চেহারাটা দেখে খুব সম্মানিত বোধ করবেন। তবে এই প্রথমবার নয়। এর আগেও স্তন নিয়ে কটাক্ষ করে স্বস্তিকাকে এক ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করেন। তাকেও যোগ্য জবাব দিয়েছিলেন অভিনেত্রী। এবারের ঘটনা আরো একবার স্বস্তিকার সাহসিকতার প্রমাণ দিল তা বলাই যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অশালীন প্রস্তাবের জবাব দিলেন স্বস্তিকা

আপডেট টাইম : ০৪:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯