ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী মাসেই অপুর সাথে বাপ্পির বিয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ২৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃজনপ্রিয় বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাসকে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রেমের গুঞ্জন চাউর রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই নায়ক বাপ্পি জানান, আগামী মাসেই আমরা বিয়ে করছি। আর আমাদের এই বিয়ে দেখতে সিনেমা হলে যেতে হবে। কেননা সামনের মাসেই আমাদের নতুন ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ মুক্তি পাবে। এই ছবিতেই দেখা যাবে আমাদের বিয়ে।

নায়কের কথার সুর ধরে অপু বিশ্বাস জানান, আমাদের বিয়ে হচ্ছে। শিগগিরই বাপ্পিকে প্রকাশ্যে বিয়ে করছি। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আপনারা বিয়ে দেখতে যাবেন। আমাদের বিয়েটা দেখতে হলে আসতে হবে সিনেমা হলে।

জানা গেছে, রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজি মার্কেটে শুক্রবার আমারা ফ্যাশন হাউজের শো-রুম উদ্বোধন করতে গিয়েছিলেন বাপ্পি-অপু। সেখানে প্রধান অতিথি ছিলেন চলচ্চিত্রের এই দুই তারকা। উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মজা করে বিয়ের গুঞ্জন নিয়ে এসব কথা বলেন বাপ্পি-অপু।

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি নিয়ে বাপ্পি-অপুর ভক্তদের মনেও বেশ আগ্রহ শুরু থেকেই। নতুন জুটির পর্দায় রসায়ন নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আগামী মাসেই অপুর সাথে বাপ্পির বিয়ে

আপডেট টাইম : ০৪:০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯