ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মেকআপ নিয়ে আড্ডা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ২৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দিনের বেশিরভাগ সময় লাইট ক্যামেরায় আবদ্ধ থাকে তারকাদের জীবন। মেকআপের কারণে তাদের জীবনের অনেক সত্য লুকিয়ে থাকে। চলচ্চিত্রে যারা কাজ করে তারা তাদের ক্যারিয়ারের কথা ভেবে গোপন করে রাখে সংসার ও সাধারণ জীবনের অনেক সত্য। কিন্তু দিন শেষে মেকআপ দিয়ে সব লুকানো গেলেও কষ্ট আর আবেগ লুকানো যায় না- কথাগুলো বলছিলেন নতুন ছবি ‘মেকআপ’ এর নির্মাতা অনন্য মামুন। গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘মেকআপ’ ছবি নিয়ে কথা বলেছেন তিনি। সঙ্গে উপস্থিত ছিলেন এ ছবির অভিনেতা তারিক আনাম খান, নবাগত অভিনেত্রী রিয়েলী, উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশ, নির্মাতা-অভিনেতা সাইফ চন্দনসহ অনেকে। এ ছবিতে কাজের অভিজ্ঞতা নিয়ে তারিক আনাম খান বলেন, ‘আবার বসন্ত’ ছবিতে কাজের পর মামুনের প্রতি বিশ্বাসের জায়গা তৈরি হয়েছিল। সেজন্য মেকআপে গল্পের আউটলাইন শুনেই রাজি হয়ে যাই আমি।

এ ছবিতে আমার দৃশ্যের বেশিরভাগ কাজ হয়েছে ভারতের হায়দরাবাদে। ভিন্ন ধরনের কাহিনী এটি। একজন সুপারস্টার নায়কের জীবনের নানা বিষয় তুলে ধরা হয়েছে এতে। দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। সেলিব্রেটি প্রোডাকশন হাউজের প্রযোজনায় এ ছবিতে আরো অভিনয় করেছেন রোশান, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, ভারতের পায়েল মুখার্জি, বিশ্বজিৎ মুখার্জি প্রমুখ। এরইমধ্যে ছবির ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। ছবিতে চারটি গান থাকছে। ছবির বাকি কাজ হবে দুবাই ও ভারতে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ‘মেকআপ’ ছবিটি মুক্তি দেবার পরিকল্পনা রয়েছে এই নির্মাতার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মেকআপ নিয়ে আড্ডা

আপডেট টাইম : ১০:৪৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯