ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ছোট পর্দায় দুর্গাপূজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ৪১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজয়া দশমীর সারাদিন আজ বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিভিন্ন টিভি চ্যানেল। উৎসবকে রাঙাতেই তাদের এ বিশেষ আয়োজন। প্রতিবছর শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিটিভিতে প্রচার হয় দেবী দুর্গার মহিষাসুর বধের ধর্মীয় কাহিনী নিয়ে নাটক। এবার প্রথমবারের মতো তৈরি হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘শারদ আনন্দ’। আজ রাত ১০ টার ইরেজি সংবাদের পর বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে এটি প্রচার হবে। এটিএন বাংলায় ৩টা ৩০ মিনিটে দুর্গাপূজা উপলক্ষে ড. অরূপ রতন চৌধুরীর একক সংগীতানুষ্ঠান ‘ত্রিনয়নী মা’ প্রচার করবে। বিকাল ৪ টায় প্রচার হবে দুর্গাপূজা উপলক্ষে শিশুতোষ নৃত্যানুষ্ঠান ‘শারদ মেলা’। এটি পরিচালনা করেছেন নাহিদ রহমান।

একুশে টেলিভিশনে সকাল ১০টায় প্রচার হবে বিশেষ ‘একুশের সকাল’। সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘অসুর বধ’। অংশ নিয়েছেন অনিক বোস ও তার দল। বিশেষ সংগীতানুষ্ঠান ‘আনন্দময়ী’ প্রচার হবে সকাল ১১টা ৩০ মিনিটে। দুপুর ১২টা ৩০ মিনিটে প্রচার হবে দুর্গাপূজার একাল সেকাল নিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের কথামালায় অনুষ্ঠান ‘পূজার বাদ্য’। রাত ১০টায় প্রচার হবে নাটক ‘মায়ের আশীর্বাদ’। এনটিভিতে দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে নাটক ‘আর সবই ছলনা’। চিত্রনাট্য ও পরিচালনায় নাহিদ আহমেদ পিয়াল। রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটক ‘দুর্গা ও বন জ্যোৎস্নার গল্প’। অনুরূপ আইচের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। বাংলাভিশনে তুহিন হোসেনের পরিচালনায় নাটক ‘ভুল কাব্য’ প্রচার হবে রাত ৮টা ১৫ মিনিটে। বি ইউ শুভ’র পরিচালনায় নাটক ‘ব্ল্যাক ডায়মন্ড’ প্রচার হবে রাত ৯টা ১৫ মিনিটে। টেলিফিল্ম ‘পুতুলের সংসার’ প্রচার হবে রাত ১১টা ২৫ মিনিটে। বৈশাখি টিভিতে সকাল ৮টা ২৫ মিনিটে ‘সকালের গানে’ অনুষ্ঠানে থাকবেন কন্ঠশিল্পী বাদশা বুলবুল। দুর্গাপূজার আরাধনা ও বন্দনা উঠে আসবে তার গানে। মাছরাঙা টিভিতে রাত ৯ টায় প্রচার হবে বিশেষ নাটক ‘পরাণের লাল পিরান’। রচনা ও পরিচালনায় জিয়াউর রহমান জিয়া। দীপ্ত টিভিতে দুপুর ১২ টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ প্রামাণ্য চিত্র ‘রণদা বাড়ির পুজো’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ছোট পর্দায় দুর্গাপূজা

আপডেট টাইম : ১০:৩৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯