ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ছুটছেন মিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ২৭শে সেপ্টেম্বর বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সাপলুডু’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন মিম। গোলাম সোহরাব দোদুল পরিচালিত ছবিটি মুক্তির পর বেশ সাড়া পান এই লাক্সতারকা। এরইমধ্যে ‘পরাণ’ নামে একটি ছবির কাজ শেষ করেছেন তিনি। এদিকে নতুন আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিম। হাতে রয়েছে নতুন বিজ্ঞাপনের কাজ। তাই বলতে গেলে একের পর এক নতুন কাজ নিয়ে ছুটছেন মিম। বর্তমানে মিম রাজশাহীতে অবস্থান করছেন।

তিনি গতকাল বলেন, পূজার জন্য পরিবারসহ ক’দিন আগে রাজশাহীতে এসেছি। সম্প্রতি আমার অভিনীত ‘সাপলুডু’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এ ছবিটি মুক্তির পর বেশ সাড়া পেয়েছি। এবার রায়হান রাফি পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া একটি ছবিতে কাজ শুরু করতে যাচ্ছি। কয়েকদিন পরই এ ছবির মহরত এবং মাসের শেষদিকে ছবির শুটিং শুরু হবে। কবে থেকে নতুন এ ছবির শুটিং শিডিউল দেয়া জানতে চাইলে মিম বলেন, আগামী ১লা নভেম্বর থেকে নতুন এ ছবির শুটিংয়ে অংশ নেবার কথা রয়েছে। এটি শহরের গল্প। টানা কিছুদিন সিলেটে শুটিং হবে। এরপর ঢাকার অংশে কাজ হবে বলে নির্মাতা জানিয়েছেন। সেভাবেই প্রস্তুতি চলছে। মিম আরো বলেন, রায়হান রাফি একজন দক্ষ নির্মাতা। এর আগে তার পরিচালনায় ‘পোড়ামন টু’ ও ‘দহন’ ছবি দুটি দর্শকরা বেশ পছন্দ করেন। তার পরিচালনায় ‘পরাণ’ ছবিতে কিছুদিন আগে কাজ করলাম। মফস্বলের তিন তরুণের জীবন এবং সেই জায়গার বিভিন্ন ক্রাইসিস, আবেগ, অনুভূতি উঠে আসবে এই ছবিতে। ছবিতে ভালোবাসা যেমন থাকবে, তেমন থাকবে নেশা, রাজনীতি, বিয়ে বিচ্ছেদসহ বিভিন্ন ঘটনা। এ ধরনের কাহিনীতে অভিনয় করার সুযোগও বেশি থাকে। আমার বিশ্বাস, দর্শকরা ছবিটি উপভোগ করবেন। রায়হান রাফি পরিচালিত পরবর্তী নতুন ছবিতে মিমের বিপরীতে সিয়াম আহমেদ অভিনয় করবেন। পরিচালক জানালেন মিম-সিয়াম ছাড়াও আরো চমক থাকছে এ ছবিতে। এদিকে মিমের কাছে জানতে চাওয়া এরমধ্যে নতুন আর কি কাজ নিয়ে ব্যস্ততা তার? মিম জবাবে বলেন, রাজশাহী থেকে এসে দুটি নতুন বিজ্ঞাপনচিত্রে কাজ করবো। এরইমধ্যে নতুন এ দুটি কাজ নিয়ে কথা হয়েছে আমার। একটি ডেভেলপমেন্ট কোম্পানির এবং অন্যটি তেলের। দেখা যাক, শুটিং ফ্লোরে যাবার পর বিস্তারিত জানাতে চাই। এদিকে মিম অভিনীত ‘পরাণ’ ছবিটি সামনে মুক্তি পাবে। এ ছবিতে মিমের বিপরীতে ইয়াশ রোহান ও শরিফুল রাজ অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ছুটছেন মিম

আপডেট টাইম : ১০:৩২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯