ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আরমানের আগুনর শুটিং শেষ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যাসিনো কেলেঙ্কারিতে রোববার গ্রেফতার হন ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমান। রাজনীতির পাশাপাশি ‘দেশ বাংলা মাল্টিমিডিয়া’ নামের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমাও প্রযোজনা করতেন তিনি। এ প্রতিষ্ঠানের প্রথম ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’ গত ঈদ-উল-আজহায় মুক্তি পায়।

বর্তমানে প্রতিষ্ঠানটি নির্মাণ করছেন ‘আগুন’ নামের আরো একটি চলচ্চিত্র। তবে আরমানের গ্রেফতার হওয়ার পরেই ছবিটির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে। কিন্তু জানা গেছে আরমান গ্রেফতারের আগেই ছবির দৃশ্যধারণের কাজ সম্পূর্ণ হয়েছে।

ছবির নায়িকা জাহারা মিতু বলেন, গত ২৭ সেপ্টেম্বর থেকে ইনানী বিচ, টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ছবিটির শেষ লটের শুটিং শুরু হয়। কিছু সিকোয়েন্স আর গানের কাজ বাকি আছে। সোমবার শেষদিনের মতো শুটিং করেই আগুনের ইউনিট ঢাকায় ফিরবে।

‘আগুন’ ছবির নির্মাতা বদিউল আলম খোকন বলেন, ছবির বেশিরভাগ শুটিং শেষ করে ইউনিটের অনেকেই ঢাকা ফিরেছেন। শাকিব খান এবং মিতু রাতে ঢাকা ফিরবেন। তবে ‘আগুন’ বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। গানের শুটিং বাকি। দেশের মধ্যেই করে ফেলবো।

চলতি বছরের ৩০ জুলাই ঢাকার সোনারগাঁও হোটেলে বেশ জাঁকজমকভাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আরমানের আগুনর শুটিং শেষ

আপডেট টাইম : ০৪:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯