ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাং ব্যাং’এর সিকুয়েল নিয়ে আবারো হাজির হবেন হৃতিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ সফলভাবে মুক্তির চার দিন পার করে ফেলেছে সিদ্ধার্থ এবং হৃতিকের দ্বিতীয় ছবি ‘ওয়ার’। এর আগে ২০১৪ সালে ‘ব্যাং ব্যাং’ ছবিটিতে তারা একসাথে কাজ করেছিলেন। ধারণা করা হচ্ছে, ‘ব্যাং ব্যাং’ এর সিকুয়েল নির্মাণ করা হবে এবং তাতে হৃতিকই থাকবেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘ওয়ার’ এর সাফল্যের পরিপ্রেক্ষিতে হৃতিক এবং এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ একটি প্রশ্নের সম্মুখীন হন। প্রশ্নে তাদের কাছে জানতে চাওয়া হয় ‘ব্যাং ব্যাং’ এর সিকুয়েল নির্মাণের বিষয়ে। এসময় উত্তরে সিদ্ধার্থ বলেন, “অনুগ্রহপূর্বক এই প্রশ্নটি হৃতিককে করুন। তিনি যখন চাইবেন তখনই এটি সম্ভব।”

সিদ্ধার্থের এমন উত্তরে হৃতিক হাসতে হাসতে জবাব দিয়ে বলেন, “আমি তো তৈরি”। এর পরপরই সিদ্ধার্থ বলেন, “সত্যি বলতে আমি প্রচণ্ড ভাবে অপেক্ষায় আছি সিকুয়েল নির্মাণের জন্য। ছবিটি সবাই পছন্দ করেছিল সেসময় এবং এর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। হৃতিক রাজি হলেই আমি এর সিকুয়েল নির্মাণে নেমে পড়বো।”

তাদের এমন ইতিবাচক উত্তর থেকেই ধারণা পাওয়া যাচ্ছে খুব শিগগিরি হয়ত ‘ব্যাং ব্যাং’এর সিকুয়েল নির্মাণে নেমে পরবেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ব্যাং ব্যাং’এর সিকুয়েল নিয়ে আবারো হাজির হবেন হৃতিক

আপডেট টাইম : ০৩:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯