ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ছবির সেট এবং লোকেশনে চমক রয়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নুসরাত ফারিয়া। উপস্থাপনা, মডেলিংয়ের বাইরে বর্তমানে সিনেমার কাজ নিয়েই বেশি ব্যস্ততা তার। ভারতের বিহারে টানা কিছুদিন শুটিং করে সম্প্রতি ঢাকায় ফিরেছেন এই তারকা। এসেই একটি জমকালো ফ্যাশন শোতে অংশ নেন। ফারিয়া বলেন, ভারতে আমার নতুন ছবি ‘ভয়’-এর বেশকিছু অংশের কাজ শেষ করে কয়েকদিন আগে ঢাকায় ফিরলাম। আর গত শনিবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড ২০১৯’ শীর্ষক এক ফ্যাশন শোতে ‘শো স্টপার’ হিসেবে জমকালো মঞ্চে হেঁটেছি। এই শোটির কোরিওগ্রাফি করেছেন আজরা আপু। অনেকদিন পর এমন আয়োজনের একটি শোতে কাজ করা হলো।

ভালো লেগেছে। এদিকে দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের ছবিতে এবং বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন নুসরাত ফাযিয়া।  সেখানে তার নতুন সিনেমা ‘ভয়’ নিয়ে জানতে চাইলে এই তারকা বলেন, বেশ গুছিয়ে কাজ চলছে। ছবির সেট এবং লোকেশনে চমক রয়েছে। ছবির গল্পটি থ্রিলার ঘরানার। বলতে গেলে বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের মানুষজনকে নিয়ে চিন্তার কারণে মানুষ কিভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে তা নিয়েই এ ছবির গল্প। ছবিটি পরিচালনা করছেন ভারতের রাজা চন্দ। ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অঙ্কুশ হাজরা। নুসরাত ফারিয়া এর আগে যৌথ প্রযোজনার ছবিতে অঙ্কুশের বিপরীতে কাজ করলেও এবার কলকাতার প্রোডাকশনে কাজ করছেন। এর আগে ফারিয়ার ‘বিবাহ অভিযান’ ছবিটি প্রথমে ভারতে এবং পরে  বাংলাদেশে মুক্তি পায়। ‘ভয়’ ছবির কাজ কতদূর এগিয়েছে জানতে চাইলে ফারিয়া বলেন, আগামী ২১শে অক্টোবর থেকে শেষ ভাগের শুটিং শুরু হবে। এ ছবিতে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করছি। আর চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এবার টানা ১৪ দিন এ ছবির শুটিং করবো। ফারিয়া অভিনীত ‘আশিকী’, ‘বাদশা’, ‘বস-২’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’ ছবিগুলো দুই বাংলায় মুক্তি পেয়েছে। এর আগে অঙ্কুশের সঙ্গে ‘বিবাহ অভিযান’ ও ‘আশিকী’ নামের দুটি ছবিতে অভিনয় করেছেন এ অভিনেত্রী। ‘ভয়’-এর পর বাংলাদেশে নতুন কোনো সিনেমায় তাকে দর্শকরা দেখতে পাবেন কি ? জবাবে ফারিয়া বলেন, অবশ্যই। সম্প্রতি ইফতেখার চৌধুরীর নাম চূড়ান্ত না হওয়া নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছি। এ ছবির কাজ নভেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে। এ ছবিতে কার বিপরীতে অভিনয় করবেন জানতে চাইলে ফারিয়া বলেন,  এটি এখনো চূড়ান্ত হয়নি। তবে চমক থাকবে। এদিকে অক্টোবরে ঢাকাসহ সারাদেশে নুসরাত ফারিয়া অভিনীত নতুন ছবি ‘শাহেনশাহ’ মুক্তি পাওয়ার কথা থাকলেও সে তারিখ পেছানো হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন শামিম আহমেদ রনী। প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। এ ছবির মধ্য দিয়ে প্রথমবার ঢালিউড কিং শাকিব খান ও নুসরাত ফারিয়াকে সিনেমায় একসঙ্গে দর্শকরা দেখতে পাবেন। ছবিটি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, দারুণ কাহিনীর ছবি এটি। তবে প্রযোজকের সিদ্ধান্তে মুক্তির তারিখ পেছানো হয়েছে। সত্যি বলতে অভিনয়শিল্পী হিসেবে আমি ছবিতে কাজ করার পর সেটি কবে মুক্তি পাবে তার সিদ্ধান্ত সম্পূর্ণ প্রযোজনা সংস্থার। এ ছবির ‘ও প্রিয়া’ শিরোনামের গানটি সম্প্রতি প্রকাশের পর দারুণ সাড়া পেয়েছি। গানটি লিখেছেন ও এর মিউজিক করেছেন কলকাতার লিংকন চৌধুরী। আর গানটিতে কন্ঠ দিয়েছেন ভারতের অশোক সিং। এর বাইরে নতুন কিছু নিয়ে কি ভাবছেন ? ফারিয়া বলেন, দীপংকর দীপনের পরিচালনায় ‘ঢাকা ২০৪০’ ছবির বাকি কাজটা ‘ভয়’ ছবির পর শেষ করবো। এরইমধ্যে শুটিংয়ের নতুন তারিখ নিয়ে কথা হচ্ছে। ছবির কাহিনীটা সত্যিই আলাদা ধরনের। এ ছবিতে আমার সহশিল্পী হিসেবে তিশা আপা ও বাপ্পি চৌধুরীকে পেয়েছি। ভালো একটি কাজ হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ছবির সেট এবং লোকেশনে চমক রয়েছে

আপডেট টাইম : ০৩:৪১:১১ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯