ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ অক্টোবর মিলন-বাপ্পি-এমি’র ‘ডনগিরী’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ডনগিরি’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ১৮ অক্টোবর। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, আনিসুর রহমান মিলন ও এমিয়া এমি।

পরিচালক দেশ রূপান্তরকে বলেন, ‘দুই বছর আগেই সিনেমার নির্মাণকাজ শেষ করেছি। কিন্তু নানা জটিলতায় মুক্তি দিতে পারিনি। এখন ১৮ অক্টোবর সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

এস. এস. কথাচিত্র ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন— হাসান ইমাম, লায়লা হাসান, শর্মিলী আহমেদ, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, মিশা সওদাগর, শিবা সানু, ডিজে সোহেলসহ অনেকে। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন প্রয়াত যোসেফ শতাব্দী।

সিনেমাটির একটি গানে কণ্ঠ দিয়েছেন সৈয়দ হাসান ইমাম। এছাড়াও এতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনকচাঁপা, ইমরান, পড়শি, লেমিস, রুপম। গাজী মাজহারুল আনোয়ারসহ বেশ কয়েকজন গানের কথা লিখেছেন। দেশের খ্যাতিমান কয়েকজন গীতিকার গানগুলোর সুর করেছেন। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। নৃত্য পরিচালনা করেছেন মাছুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন ডি এইচ চুন্নু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৮ অক্টোবর মিলন-বাপ্পি-এমি’র ‘ডনগিরী’

আপডেট টাইম : ০৩:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯