ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

গানের মানুষ খালেদ হামিদ চৌধুরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ গানের মানুষ খালেদ হামিদ চৌধুরী (কেএইচসি)। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে তিনি পেশায় একজন আইনজীবী। গানকে ভালোবেসে ২০০৪ সালে গড়ে তোলেন ব্যান্ড ‘সিতার’। তিনি ছাড়াও এ ব্যান্ডের অন্য সদস্যরা হলেন-আসাদ, আদিল, শাহিন ও শুভ। তার ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘উৎসর্গ’। ২০০৬ সালে এটি প্রকাশ হয়। ব্যান্ডের প্রথম অ্যালবাম দিয়েই সেই সময় সবার নজরে আসেন তিনি। ২০০৯ সালে তারা প্রকাশ করেন ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম।

ব্যান্ডের পাশাপাশি ২০১৩ সালে একক অ্যালবামও প্রকাশ করেন তিনি। তার প্রথম একক অ্যালবাম ‘সামনে তাকাও’। অ্যালবামের ‘বৃষ্টি’ ও ‘সামনে তাকাও’ গান দুটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে। তারই ধারাবাহিকতায় ছয় বছর পর সম্প্রতি তিনি প্রকাশ করলেন দ্বিতীয় একক অ্যালবাম ‘তবু এই ভালো’। তেরটি গান দিয়ে এ অ্যালবামটি সাজানো হয়েছে। এরমধ্যে সাতটি বাংলা ও ছয়টি জনপ্রিয় ইংরেজি গান আছে। বাংলা সাতটি গানের একটির কথা লিখেছেন গুঞ্জন রহমান। ছয়টি গানের কথার পাশপাশি সাতটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। ইংরেজি গানগুলো করেছেন আসাদ। অ্যালবামে ‘মেঘ হতে চাই’ শিরোনামের একটি গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাফিলা শাহীন। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ‘রাঙ্গিয়ে দাও’ শিরোনামের একটি গান করেছেন তিনি। বিশ্বকাপ ক্রিকেটের সময় গানটি ক্রিকেট প্রেমীদের মধ্যে বেশ সাড়া ফেলে। প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুকে অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে। অ্যালবামের গানগুলো ধারাবাহিক ভাবে প্রকাশ করা হবে ‘কেএইচসি ও ফ্রেন্ডস’ ইউটিউব চ্যানেলে। খালেদ হামিদ চৌধুরী  বলেন, আমি যে পেশায় আছি সেখান থেকে গান করা অনেক কষ্টকর হয়ে পড়ে। তবুও আমি সংগীত থেকে দূরে থাকতে পারি না। আমি গানের সঙ্গে মিশে গেছি। এ ছাড়া শ্রোতাদের কাছ থেকে গানের জন্য যে ভালোবাসা পেয়েছি তাতেই আমি গান করার সাহস পাই। এভাবেই গানের সঙ্গে মিশে থাকতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

গানের মানুষ খালেদ হামিদ চৌধুরী

আপডেট টাইম : ০৭:৫৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯