ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফের বিজ্ঞাপনে মেহজাবিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিজ্ঞাপনের মাধ্যমেই পরিচিতি পান লাক্সকন্যা মেহজাবিন চৌধুরী। সে সঙ্গে বাড়ে কাজের পরিধিও। এরপর একের পর এক নাটক কিংবা টেলিফিল্মে সাবলীল অভিনয়ের সুবাদে খুব অল্প সময়েই দর্শকের পছন্দের অভিনেত্রী বনে যান তিনি। তবে নাটকের চেয়ে বিজ্ঞাপনকে বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং মনে হয় তার কাছে। এ কারণে খুব হিসাব-নিকাশ করে বিজ্ঞাপন হাতে নেন তিনি। সর্বশেষ পিপলুর নির্দেশনায় সিয়াম আহমেদ’র সঙ্গে বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। বাংলালিংকের পর এবার বহুজাতিক পণ্য প্রতিষ্ঠানের ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনের মডেল হলেন মেহজাবিন চৌধুরী। গত বৃহস্পতি ও শুক্রবার টানা দু’দিন এর কাজ করলেন তিনি। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন নাফিজ।

মেহজাবিন চৌধুরী বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করার ক্ষেত্রে অনেক ভেবে-চিন্তেই কাজ করি। কারণ বিজ্ঞাপন চ্যানেলে চ্যানেলে বহুবার প্রচার করা হয়। সে ক্ষেত্রে আমাকেও কাজ করার সময় একটু সচেতন বেশিই থাকতে হয়। যেন কাজটি ভালো হয়। আমার মনের মতো হলেই বিজ্ঞাপনে কাজ করি আমি। ডিটারজেন্ট পাউডারের গল্প ভাবনা এবং আনুষঙ্গিক সবকিছুই আমার ভালো লেগেছে বলেই কাজটি করেছি। নির্মাতা বেশ যত্ন নিয়েই কাজটি করেছেন। সবকিছু মিলিয়ে বেশ ভালো একটি কাজ হয়েছে। আশা করছি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’ এছাড়া সম্প্রতি তিনি শেষ করেছেন মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘তুমি আমারই’ শিরোনামের একটি টেলিফিল্মের কাজ। এতে তার বিপরীতে আছেন আফরান নিশো। পাশাপাশি আগামীকাল ৭ অক্টোবর তিনি মহিদুল মুহিমের পরিচালনায় একটি খন্ডনাটকের শুটিং-এ অংশ নেবেন। এতেও তার বিপরীতে থাকবেন আফরান নিশো।

মেহজাবিনের ইউটিউব চ্যানেল ‘মেহজাবিন চৌধুরী’র বর্তমান সাবস্ক্রাইবার সাড়ে তিন লাখেরও বেশি। সকল কর্ম ব্যস্ততার মাঝেও নতুন নতুন কন্টেন্ট ইউটিউব চ্যানেলে দেয়ার চেষ্টা করেন তিনি। এই চ্যানেল থেকে সর্বশেষ মেহজাবিনের ‘স্কাই ডাইভিং ইন দুবাই’ প্রকাশ করা হয়েছে। এরইমধ্যে আড়াই লাখেরও বেশি ভিউয়ার্স এটি উপভোগ করেছেন। মেহজাবিন জানান, সবমিলিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফের বিজ্ঞাপনে মেহজাবিন

আপডেট টাইম : ০৩:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯