ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

চ্যানেল আইতে প্রতিদিন ৩০০ সেকেন্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ২৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় ছোটকাকুর স্রষ্টা শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় এবার চ্যানেল আইয়ের পর্দায় আসছে প্রতিদিনের অনুষ্ঠান ‘৩০০ সেকেন্ড’। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচার হবে আজ। এ পর্বে অতিথি হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। সমসাময়িক ও আমন্ত্রিত অতিথিদের ব্যক্তিগত না বলা কথাসহ রঙ্গরসের মিশেলে সাজানো হয়েছে অনুষ্ঠানের প্রতিটি পর্ব। অপু বিশ্বাস ছাড়াও এ অনুষ্ঠানে ইতিমধ্যে অতিথি হয়ে এসেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, পরিবেশবিদ মুকিত মজুমদার, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, চিত্রপরিচালক সোহানুর রহমান সোহান, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, নির্মাতা সালাহ্‌উদ্দিন লাভলু, চিত্রনায়ক আলেকজান্ডার বো, জায়েদ খান ও সিয়াম, নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানটি প্রসঙ্গে এর পরিচালক সেহাঙ্গল বিপ্লব বলেন, ‘৩০০ সেকেন্ড’-এ আগত অতিথিদের কাছ থেকে অনেক মূল্যবান কথা ও তাদের ব্যক্তিগত অনেক অজানা তথ্য জানা যাবে। এ অনুষ্ঠানে নানা শ্রেণি-পেশার মানুষ অতিথি হয়ে আসার সুযোগ পাবেন।

অনুষ্ঠানটি প্রতিদিন রাত ১০টা ২০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

চ্যানেল আইতে প্রতিদিন ৩০০ সেকেন্ড

আপডেট টাইম : ০৮:০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯