ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ছবিতে আগ্রহী বলিউডের ওয়ারিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মডেল-অভিনেত্রী ওয়ারিনা হুসাইন। আফগানিস্তানের কাবুলে জন্ম তার। তবে বছর দশেক আগে ভারতের মুম্বইয়ে বসবাস শুরু করেন। বলিউডে পা রাখেন সালমান খানের প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিত ‘লাভ ইয়াত্রি’ ছবির মাধ্যমে। ছবিটি গত বছর মুক্তি পায়। সালমান খানের নতুন ছবি ‘দাবাং থ্রি’- তেও চমক হিসেবে থাকছেন এ অভিনেত্রী। এদিকে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন ওয়ারিনা। এদিন বিকালে গুলশানের একটি রেস্তরাঁয় হাজির হন আন্তর্জাতিক ক্যাফে ‘দ্য চকলেট রুম’-এর উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হয়ে।

সেখানে কথা হয় ওয়ারিনার সঙ্গে। নিজের কাজ নিয়ে মানবজমিনকে তিনি বলেন, প্রথমবার ঢাকা এলাম। ভালো লাগছে। সিনেমায় কাজ করার আগে ‘ক্যাডবেরি’ চকলেটের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলাম। এরপর গত বছর আমার অভিনীত ‘লাভ ইয়াত্রি’ ছবিটি মুক্তির পর বেশ সাড়া পায়। ডিসেম্বরের ২০ তারিখ মুক্তি পাবে ‘দাবাং থ্রি’ ছবিটি। প্রভুদেবা পরিচালিত এ ছবিতে ‘মুন্নি বদনাম হুয়ি’ শীর্ষক আইটেম গানে পারফর্ম করেছি। এ ছাড়া নতুন ছবি নিয়ে কথা হচ্ছে। বাংলাদেশের ছবিতে কাজ করতে চান কি-না জানতে চাইলে এ বলিউড অভিনেত্রী বলেন, আমি বাংলাদেশের ছবিতে কাজ করতে আগ্রহী। সামনে কাজ হলে অবশ্যই আবার ঢাকায় আসবো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ছবিতে আগ্রহী বলিউডের ওয়ারিনা

আপডেট টাইম : ০৮:০০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯