ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৫০ পর্বের গল্পের নায়িকা এ্যানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ৩৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গেল বছরের ১২ই ডিসেম্বর আরটিভিতে সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় প্রচার শুরু হয়েছিল ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’। এই ধারাবাহিকের বন্যা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হচ্ছেন এ্যানি খান। সংখ্যা হিসেবে আজ নাটকটির ১৫০তম পর্ব প্রচার হবে। সপ্তাহের প্রতি বুধ থেকে শনিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হয় ‘চিটিং মাস্টার’। মূলত সমাজের নানান অসঙ্গতি নিয়েই সঞ্জিত সরকার নির্মাণ করছেন এই ধারাবাহিকটি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে এ্যানি বলেন, এই মুহূর্তে আমি যে ধারাবাহিকগুলোতে অভিনয় করছি সে সবের মধ্যে আমার ভালো লাগার একটি নাটক ‘চিটিং মাস্টার’। এই ধারাবাহিকে আমরা যারা অভিনয় করছি তাদের মধ্যে সম্পর্ক অনেকটা পরিবারের মতোই হয়ে গেছে। যে কারণে কাজ করে খুব ভালো লাগে।

বন্যা চরিত্রে অভিনয়ের জন্য বেশ সাড়াও পাচ্ছি। এদিকে আগামী ২৬, ২৭ ও ২৮শে সেপ্টেম্বর আবার এ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিবেন এ্যানি। অন্যদিকে নতুন দুটি ধারাবাহিক নাটকের কাজও শুরু করেছেন। একটি সৈয়দ শাকিলের ‘নীল ঘূর্ণি’ ও অন্যটি জয় সরকারের ‘আজব রঙ্গের মানুষ’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫০ পর্বের গল্পের নায়িকা এ্যানি

আপডেট টাইম : ০৭:৫৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯