ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ণ হলো রজত জয়ন্তী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতি হিসেবে সমাদৃত নাঈম-শাবনাজ জুটি। এ জুটি তাদের দাম্পত্য জীবনের রজতজয়ন্তী পূর্ণ করলেন আজ। ১৯৯৪ সালের ৫ই অক্টোবর রাজধানীর লালমাটিয়াতে শাবনাজের বাসায় নাঈম-শাবনাজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। এরপর পঁচিশটি বছর তারা সুখে দুঃখে একসঙ্গে আছেন। তারা দুই কন্যাসন্তানের বাবা-মা। বড় মেয়ে নামিরা উচ্চশিক্ষার জন্য কানাডায় আছেন এবং ছোট মেয়ে মাহাদিয়া পড়াশোনা করছেন। মাহাদিয়া একজন গায়িকা হিসেবেও এরইমধ্যে প্রশংসিত হয়েছেন। ১৯৯১ সালের ৪ঠা অক্টোবর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে নাইম-শাবনাজ জুটির অভিষেক হয়।

এরপর একে একে এই জুটি উপহার দেন অনেক ব্যবসাসফল ছবি। দাম্পত্য জীবনের পঁচিশ বছর পেরুনো প্রসঙ্গে নাইম বলেন, আমার বাবা ইন্তেকাল করেন ১৯৯৪ সালের জানুয়ারিতে। বাবা মারা যাওয়ার পর আমাকে শাবনাজই মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। যা সে সময় আমার খুবই প্রয়োজন ছিল। পরবর্তীতে আমরা বিয়ে করি। আল্লাহ্‌র অশেষ রহমতে আমরা সুখে ছিলাম, সুখেই আছি। শাবনাজ বলেন, এতোটা বছর পেরিয়ে এসে জীবনের ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ছে। খুব তাড়াহুড়ার মধ্যদিয়েই আমরা বিয়ে করেছিলাম। সেই থেকে নানান চড়াই-উতরাই পেরিয়ে একসঙ্গে আছি। যেভাবে আছি সারাটা জীবন যেন নাঈমের সঙ্গে এভাবেই কাটিয়ে দিতে পারি সেই দোয়া করবেন সবাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পূর্ণ হলো রজত জয়ন্তী

আপডেট টাইম : ০৭:৫৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯