ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুত মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউডের দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তার অভিনীত ‘অবতার’ ছবিটি গত মাসের ১৩ই সেপ্টেম্বর মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেন মাহমুদ হাসান শিকদার। এ ছবির পর নতুন ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তার ছবির নাম ‘স্বপ্নবাজি’। মাহি বলেন, রায়হান রাফি পরিচালিত এ ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছি। শোবিজের নানান বিষয় থাকবে এ ছবির কাহিনীতে। এতে মডেলদের ফ্যাশন জগতের পথচলা, পরিশ্রমের কাহিনী থাকবে।

এ ছবির বিভিন্ন লুকের জন্য ফটোসেশনও হয়েছে। এটি একটি অন্যরকম গল্পের সিনেমা হতে যাচ্ছে। বর্তমানে এর জন্য প্রস্তুতি নিচ্ছি। খুব শিগগিরই শুটিং শুরু হবে। এদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন  হোটেলে জমকালো এক অনুষ্ঠানে দেখা যায় মাহিকে। এ অনুষ্ঠানে মোবাইল হাতে ফটোসেশনেও অংশ নেন এই ঢালিউড অভিনেত্রী। মূলত চীনা কোম্পানি ভিভোর নতুন মডেলের ছয় ক্যামেরার নতুন মোবাইল ফোনের উন্মোচন অনুষ্ঠানে মাহি অতিথি হিসেবে অংশ নেন। এ নায়িকা অভিনীত ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’,‘অগ্নি’, ‘অগ্নি টু’, ‘কৃষ্ণপক্ষ’সহ বেশকিছু ছবি দর্শকরা পছন্দ করেছেন। তবে গত বছরটা খুব বেশি ভালো কাটেনি তার। ‘জান্নাত’, ‘মনে রেখো’, ‘পবিত্র ভালোবাসা’ নামের ছবিগুলো এ সময় মুক্তি পাবার পর আশানুরূপ ফলাফল পাননি এই চিত্রনায়িকা। তবে এরইমধ্যে সংগীতনির্ভর আরেক চলচ্চিত্র ‘দাগা’তে কাজ করছেন তিনি। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। চলচ্চিত্রটি নির্মাণ করেন রায়হান রাফি। মাহি বলেন, বড় বাজেটের কাজ এটি। সিলেটের সুনামগঞ্জের একটি হাওরে ও ঢাকার বিশাল সেটে এর শুটিং করা হয়েছে। এ চলচ্চিত্রে কাজ করতে গিয়ে ভিন্ন রকম এক অভিজ্ঞতা হয়েছে। নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পেরেছি। আশা করি, ‘দাগা’ সবার ভালো লাগবে। চলতি বছর মাহির হাতে আরো রয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’সহ বেশ কয়েকটি ছবি। এরমধ্যে ‘আনন্দ অশ্রু’ ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ ছবিতে তার নায়ক সাইমন সাদিক। আগে কিছু কাজ হঠাৎ করে হাতে নেবার কারণে সেগুলোর আশানুরূপ ফল পাননি তিনি। সামনে ভালো কিছু কাজ দর্শকদের উপহার দিতে চান বলে জানিয়েছেন মাহি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রস্তুত মাহি

আপডেট টাইম : ০৭:৪৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯