ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বইয়ের রাস্তায় রণবীরের বিলাসবহুল ল্যাম্বরগিনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন গাড়ি কিনেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে এটা সাধারণ কোনো গাড়ি নয়। এটি বিশ্বের প্রথম সুপার স্পোর্ট ইউটিলিটি ভেইকল ল্যাম্বরগিনি উরুস। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটি নির্মাণ করা হয়েছে। লাল রঙের গাড়িটি নিজেই চালিয়ে মুম্বইয়ের রাস্তা চষে বেড়াচ্ছেন রণবীর। যা অনেকের নজর কেড়েছে। এটি কিনতে ‘পদ্মাবত’ তারকাকে গুণতে হয়েছে প্রায় ৩  কোটি ৫৭ লাখ টাকা। জানা যায়, নিবন্ধন পাওয়ার আগেই গাড়িটি নিয়ে রাস্তায় বেরিয়েছেন রণবীর।

ধরা পড়েছেন ক্যামেরায়। তখন গাড়ির রঙের সঙ্গে মিলিয়ে মাথায় পড়েছেন লাল  ভেলভেটের টুপি।
এদিকে, বৃহস্পতিবার রণবীরকে নির্মাতা সঞ্জয়লীলা বানসালির অফিসে দেখা  গেছে। গুঞ্জন রয়েছে, এই পরিচালকের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তারা এর আগে একসঙ্গে ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’র মতো ব্লকবাস্টার সিনেমায় করেছেন। তবে নতুন সিনেমার এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। রণবীরকে সর্বশেষ ‘গালি বয়’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট। সিনেমাটি ভারত থেকে অস্কারে অংশ নেওয়ার জন্য মনোনীত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুম্বইয়ের রাস্তায় রণবীরের বিলাসবহুল ল্যাম্বরগিনি

আপডেট টাইম : ০৭:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯