ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রেক্ষাগৃহে বচ্চন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আরো একটি আমদানিকৃত ভারতীয় বাংলা সিনেমা। আসছে অক্টোবরের ১১ তারিখ মুক্তি পাবে রাজা চন্দ পরিচালিত ও জিত অভিনীত ছবি ‘বচ্চন’। তথ্যটি নিশ্চিত করেছেন ছবির আমদানিকারক প্রতিষ্ঠান ইন উইন এন্টারপ্রাইজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, বেশ আগে ছবিটি আমদানি করি। জিত অভিনীত ‘বচ্চন’ পুরনো একটি সিনেমা। আগামী সপ্তাহে ছবিটি মুক্তি দিচ্ছি। দেশের কোনো সিনেমা এই সময়ে নেই। তাই বাধ্য হয়ে এ ছবিটি মুক্তি দিতে হচ্ছে।

অন্যদিকে প্রযোজক পরিবেশক সমিতির অফিস সহকারী সৌমেন রায় জানান, মুক্তির জন্য ‘বচ্চন’ ছবিটি এরইমধ্যে তালিকাভুক্ত হয়েছে। ওই দিন ভারতীয় বাংলা ছবিটি মুক্তি পেলেও কোনো বাংলাদেশি ছবি নেই মুক্তির তালিকায়। জিৎ ছাড়াও ‘বচ্চন’ ছবিতে অনিন্দিতা রায়, পায়েল সরকার, মুকুল দেব, আশীষ বিদ্যার্থী প্রমুখ অভিনয় করেছেন। এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জিতের গ্রাসরুট এন্টারটেইনমেন্ট। এই ছবির বিপরীতে বাংলাদেশ থেকে কলকাতায় যাচ্ছে বাপ্পী-মাহী অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের প্রেক্ষাগৃহে বচ্চন

আপডেট টাইম : ০১:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯