ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে টানা দশদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউডের নাম্বার ওয়ান তারকা শাকিব খান গত ২৭ শে সেপ্টেম্বর থেকে কক্সবাজারে অবস্থান করছেন। ঢাকার অংশের শুটিং শেষ করে কক্সবাজারে নতুন ছবি ‘আগুন’-এর বাকি কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ তারকা। সেখানে টানা ১০দিন শুটিং করবেন তিনি। শাকিব খান বলেন, ‘আগুন’ ছবির কাজটি বেশ ভালোভাবে এগিয়ে চলছে। কক্সবাজারের কাজ শেষ হতে আরো কদিন সময় লাগবে। কারণ খুব গুছিয়ে ছবির কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতা। ‘আগুন’ ছবির কাহিনীতে বেশ চমক রয়েছে। গান ও অ্যাকশনে নতুনত্ব থাকছে।

আমার বিশ্বাস, ছবিটি দর্শকরা পছন্দ করবেন। এ ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। ছবিতে প্রথমবারের মতো শাকিবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রথম আসরের রানারআপ জাহারা মিতু। এ ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ। এ ছবির পর নতুন আরো দুটি ছবির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন শাকিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে টানা দশদিন

আপডেট টাইম : ০১:২১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯