ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্পর্শিয়ার কাঠবিড়ালী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরের ঈদুল ফিতরে শাকিব খানের দুই ছবি ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’-এর সঙ্গে ‘আবার বসন্ত’ নামে একটি ছবি মুক্তি পায়। এ যাবৎ বেশ কয়েকটি ছবিতে কাজ করলেও ‘আবার বসন্ত’ ছবিতে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হয় অর্চিতা স্পর্শিয়ার। অনন্য মামুন পরিচালিত ছবিটিতে অভিনয় করে দর্শকের কাছ থেকে বেশ প্রশংসাও পান তিনি। এরইমধ্যে তার ঝুলিতে রয়েছে ‘বন্ধন’, ‘কাঠবিড়ালী’, ‘মানুষের বাগান’, ‘ইতি তোমার ঢাকা’ নামের ছবিগুলো। এসব ছবির মধ্যে কোন ছবিটি সামনে মুক্তি পাবে জানতে চাইলে স্পর্শিয়া বলেন, নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’ ছবিটি সামনে আসছে। দারুণ এক কাহিনীর ছবি এটি। ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। এদিকে এ ছবিতে কাজ করার পর থেকে অনেকে স্পর্শিয়াকে কাঠবিড়ালী নামে ডাকেন।

মিডিয়া সংশ্লিষ্ট অনেকের কাছে মনে হয়, স্বভাবে অনেক চঞ্চল স্পর্শিয়া ঠিক যেন কাঠবিড়ালীর মতো। ছবিটিতে এ অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান আবীরকে। পাবনার ভাঙ্গুরার গজারমারা গ্রামে পুরো ছবির শুটিং হয়েছে। এ ছবিতে স্পর্শিয়া-আবীর ছাড়াও অভিনয় করেছেন সাইদ জামান শাওন, শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে। প্রথম ছবিতেই সাবলীল অভিনয় দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন স্পর্শিয়া। তাই নিজের অভিনীত পরের ছবিগুলো নিয়েও বেশ আশাবাদী এই পর্দাকন্যা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্পর্শিয়ার কাঠবিড়ালী

আপডেট টাইম : ০১:০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯