ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন গানে আরফিন রুমি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন চলতি প্রজন্মের সংগীত তারকা আরফিন রুমি। এর মাধ্যমে নিজের ইউটিউব চ্যানেলে অনেক দিন পর গান প্রকাশ করলেন তিনি। গানটির শিরোনাম ‘অগ্নী সাজে’। এর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আরফিন রুমি নিজেই। নতুন গান প্রসঙ্গে এ তারকা বলেন, অনেক দিন পর ভক্ত-শ্রোতাদের জন্য নতুন গান প্রকাশ করলাম আমার ইউটিউব চ্যানেলে। ‘অগ্নি সাজে’ শিরোনামের এ গানটিতে নিজের মনের কিছু কথা বলতে চেয়েছি। গানটির লেখা ও সুরের কাজ একই সঙ্গে করেছি। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।

এদিকে নিজের সাম্প্রতিক ব্যস্ততা প্রসঙ্গে রুমি বলেন, নতুন গানের প্রস্তাব অনেক আসে। কিন্তু সব কাজ করতে চাই না। যদি মনে হয় করার মতো তবেই সে কাজ করবো। মোদ্দাকথা হলো নিজের পছন্দকে গুরুত্ব দিচ্ছি। তারই ধারাবাহিকতায় ‘অগ্নি সাজে’ গানটি করা। সামনেও এমন কিছু গান প্রকাশ করবো আমার ভক্ত-শ্রোতাদের জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন গানে আরফিন রুমি

আপডেট টাইম : ০১:০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯