ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন করে শুরু বিনোদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বহুদিন হাতে কাজ ছিল না। স্ক্রিনে মুখও দেখা যায়নি। কিন্তু এই বিরতি যে আসলে কাজে লেগেছে সে কথারই প্রমাণ দিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। হাতে এখন গুরুত্বপূর্ণ দুটি ছবির কাজ। আর এ দুটি ছবিই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে, এমনটা মনে করেন নায়িকা নিজেই। একদিকে ব্যাডমিন্টন তারকা সাইনা  নেহওয়ালের বায়োপিক, অন্যদিকে ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ ছবির রিমেক। দুটি ছবিই অসম্ভব বাস্তববাদ সমৃদ্ধ। ৩০ বছর বয়সী পরিণীতি সম্প্রতি ইনস্টাগ্রামে দুই ছবি নিয়ে তার  কেমন ব্যস্ততা, কেমন প্রস্তুতি তারই ঝলক শেয়ার করেছেন।

একদিকে ব্যাডমিন্টনের কোর্টে বসে ঘাম মুছে শাটলারের জীবনী, অন্যদিকে রিমেক ছবিতে গ্ল্যামারাস চরিত্র। আজকাল কেমন চলছে তার,  সেটিই ক্যাপশন করেছেন নায়িকা। সঙ্গে পরিণীতির বক্তব্য, এই ছবিগুলি ইনস্টাগ্রামের চেয়েও বেশি নিজের জন্য পোস্ট করা। কয়েকদিন আগেই ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর আরেকটি নেশাতুর লুকের ছবি শেয়ার করেছিলেন তিনি। ছিল রক্ত ঝরে পড়া মুখের ছবিও। শেষ তাকে দেখা গিয়েছিল সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘জাবারিয়া  জোড়ি’ ছবিতে। পরিণীতি বলেন, মধ্যে বিরতি নিয়েছিলাম নতুন করে শুরু করবার জন্য। এ সময়ে নিজেকে আরো প্রস্তুত করেছি। আর বিরতির পরই এমন দুটি ছবি হাতে এলো যেগুলো আমার ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে বলেই বিশ্বাস করি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন করে শুরু বিনোদন

আপডেট টাইম : ১২:৫৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯