ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখের মাসব্যাপী জন্মোৎসব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • ২৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের বাদশা শাহরুখ খানের আগামী ২ নভেম্বর জন্মদিন। এবার ৫৪ বছরে পা রাখবেন তিনি। জন্মদিনের মাস খানেক আগেই শুরু হয়ে গেছে উৎসব। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে #১মান্থফরএসআরকেডে দিয়ে শাহরুখ খানের প্রশংসা ও ভালোবাসা দেখিয়ে তার বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও ও পোস্টার শেয়ার করা শুরু করে দিয়েছেন তার ভক্তরা। আগামী এক মাস এই হ্যাশ ট্যাগ দিয়ে শাহরুখ খানকে জন্মদিনের শুভকামনা জানাবেন ভক্তরা। নয়াদিল্লিতে তাজ মোহাম্মদ খান ও লতিফ ফাতিমা দম্পতির সংসারে শাহরুখের জন্ম ১৯৬৫ সালে ২ নভেম্বর। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় তার বাবা সক্রিয় ভূমিকা রাখেন। মা ছিলেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল শাহ নওয়াজ খানের দত্তক কন্যা।

নেতাজি সুভাষ চন্দ্র বোসের ভারতের জাতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন শাহ নওয়াজ। শাহরুখের বড় বোনের নাম শেহনাজ। ১৯৮০ সালে একটি টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে শোবিজে পা রাখেন। চলচ্চিত্রে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মধ্য দিয়ে। ‘ডর’-এ ভিলেন চরিত্রে অভিনয় করেন দারুণ জনপ্রিয়তা পান কিং খান। তবে বাণিজ্যিকভাবে সফলতা লাভ করেন ‘বাজিগর’-এ অভিনয় করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বলিউডের এই সুপারস্টারকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শাহরুখের মাসব্যাপী জন্মোৎসব

আপডেট টাইম : ১০:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯