ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এরকম কোনো কিছুই ঘটেনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ক্যারিয়ারের শুরুতে ভিন্নধর্মী বেশ কিছু জনপ্রিয় গান উপহার দেন তিনি। এরপর নিজের একক অ্যালবামগুলোর মাধ্যমে অন্যরকম একটি ধারা তৈরি করেন। গানের পাশাপাশি তখন থেকেই অভিনয়ও করতেন মাঝে মধ্যে। তবে গত কয়েক বছর ধরে অভিনেতা হিসেবে নিজেকে অন্যরকম উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এই সময়ে অভিনেতা হিসেবে তাহসানের কদর কেবল বেড়েছেই। এখন গান ও অভিনয় দুই জায়গাতেই যারপরনাই ব্যস্ত সময় পার করছেন এ তারকা। ছোট পর্দার পর সিনেমার নায়ক হিসেবেও অভিষেক হয়েছে তার।

গেল ঈদে তাহসান অভিনীত বেশ কিছু নাটক ছিল দর্শকপ্রিয়তায়। সব মিলিয়ে কেমন আছেন? তাহসান বলেন, খুব ভালো। কদিন আগেই একটি খবর বের হয়, আপনি ও মিথিলা ফের এক হচ্ছেন। কয়েকটি অনলাইনমাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করে। এ বিষয়ে আপনার বক্তব্য কি? তাহসান বলেন, আমিও এমনটাই দেখেছি। তবে এটি শুধুই গুঞ্জন। এর কোনো ভিত্তি নেই। এরকম কোনো কিছুই ঘটেনি। আমি ও মিথিলা শুরু থেকেই হেলদি কো-পেরেন্টিংয়ে মনোযোগী ছিলাম। এর জন্য একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জরুরি। আমাদের মধ্যে সেটাই রয়েছে। এর বেশি কিছুই না। যেমন দেখা গেছে আমরা দুজনই আমাদের মেয়েকে নিয়ে ঘুরতে আমেরিকা গিয়েছি। কিন্তু দেখা গেছে আমি আমার মেয়েকে নিয়ে ছিলাম ফ্লোরিডার ডিজনিল্যান্ডে, আর ওর মা থাকতো নিউ ইয়র্কে। এমন করেই সফরটা গেছে আমাদের। তবে মেয়ের সঙ্গে খুব সুন্দর লম্বা সময় পার করেছি। এটা আমার জন্য অনেক উপভোগ্য ছিল। ভালো একটা সময় কাটিয়ে এবার কাজে মনোযোগী হতে পারবো। নতুন কাজের কি অবস্থা? তাহসান উত্তরে বলেন, একটা ঘটনা বলি। হঠাৎ করে একজন ফেসবুকে মেসেজ করলো। মেসেজ চেক করে দেখলাম আমার সবকটি নাটকের নাম সে খাতায় লিখে তার ছবি পাঠিয়েছে। আমার সব নাটকের নাম তো আমারও মনে নেই। আসলে এমন ভক্তদের জন্যই কাজ চালিয়ে যেতে চাই। এরইমধ্যে নতুন কয়েকটি নাটকের স্ক্রিপ্ট হাতে রয়েছে। সেগুলো ব্যাটে বলে মিললে করে ফেলবো। আর গানের কাজও চলছে। বেশ কিছু গানের কাজ করছি, এগুলো সামনে আসবে। গেল ঈদেতো আপনার নাটক থেকে ভালো সাড়া মিলেছে? তাহসান উত্তরে বলেন, হ্যা।  গেলো ঈদে আমার বেশ কিছু নাটক প্রচার হয়েছে। নাটকগুলোর প্রতিটিরই গল্প ছিলো আলাদা। একই ধরনের গল্প আমাকে টানে না। আলাদা গল্প ও চরিত্র হলেই কেবল কাজ করি। গেল ঈদে এবার সেরকমটাই হয়েছে। ‘যদি একদিন’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। নতুন চলচ্চিত্র কি আসছে? তাহসান বলেন, সেটা বলতে পারছি না। ‘যদি একদিন’ ছবির সব কিছু ভালো লেগেছিল বলেই করেছি। ঠিক এমনভাবে যদি কোনো প্রস্তাব সামনে আসে অবশ্যই কাজ করবো। তবে পরের ছবিটির গল্প হতে হবে প্রথমটির থেকে একদমই আলাদা। আর চরিত্রটিও হতে হবে চ্যালেঞ্জিং। একই ধরনের গল্প ও চরিত্রে কাজ করে আনন্দ পাই না আসলে। নতুন গান কবে নাগাদ আসবে? কনসার্ট কি করছেন? তাহসান বলেন, গান ভালোই চলছে। সময় ও সুযোগ পেলে কনসার্ট করছি। তবে খুব বেশি করছি না। আর আমি নিজে কয়েকটি নতুন গানের ট্র্যাক তৈরি করে রেখেছি। এগুলো নির্দিষ্ট সময় পর পর প্রকাশ হবে। অন্যদিকে কয়েকজন সুরকারের সুরেও গান করার কথা রয়েছে সামনে। আর গেল ঈদে সিএমভির ব্যানারে আমার একটি গান প্রকাশ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এরকম কোনো কিছুই ঘটেনি

আপডেট টাইম : ১২:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯