ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাটক ও বিজ্ঞাপনে সরব সারিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গত ঈদের আগে কয়েকটি নাটকে অভিনয় করার পর থেকে যোগাযোগের বাইরে ছিলেন সারিকা সাবরিন। সম্প্রতি আবারো কাজে ফিরলেন এ মডেল অভিনেত্রী। তুহিন হোসেনের পরিচালনায় পূজায় প্রচারের জন্য একটি নাটকে অভিনয় করবেন তিনি।

‘ভুল কাব্য’ শিরোনামের এ নাটকে অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধেছেন সারিকা। এখানে একজন ডিভোর্সি নারীর চরিত্রে দেখা যাবে তাকে।

সারিকা বলেন, আমি তো অভিনয়ের বাইরে যাচ্ছি না। সত্যি বলতে, প্রচুর কাজের প্রস্তাব থাকলেও সব নাটকে তো আর অভিনয় করা যায় না। গড়পড়তা কাজে যুক্ত হতে ইচ্ছা করে না। এদিকে আমার মেয়ে বড় হয়েছে। তাকে সময় দেয়ার কারণেই কাজ কম করি। কিন্তু মিডিয়া থেকে বিদায় নেয়ার কোনো পরিকল্পনা নেই।

এদিকে, একই নির্মাতার নির্দেশনায় একটি বিজ্ঞাপনে কাজ করছেন এ অভিনেত্রী। এটি একটি টেলিফোন কোম্পানির বিজ্ঞাপন। সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরে এর শুটিং শেষ হয়েছে। এ বিজ্ঞাপনের মাধ্যমে এক বছর পর কোনো বিজ্ঞাপনে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।

বিজ্ঞাপনটির প্রসঙ্গে সারিকা বলেন, বিজ্ঞাপনটির গল্প ভালো। আর টেলিফোন কোম্পানির বিজ্ঞাপনে কাজ করলে দর্শকের ভালো সাড়া পাওয়া যায়। কারণ এটি সব টিভি চ্যানেলে অসংখ্যবার প্রচার হয়।

এর বাইরে তপু খানের নির্দেশনায় ‘ম্যাগনেট বাবু’ শিরোনামের আরো একটি নাটকে অভিনয় করেছেন সারিকা। এখানেও তার বিপরীতে ছিলেন মোশাররফ করিম। সম্প্রতি সাভারের বিভিন্ন লোকেশনেএ নাটকের দৃশ্যধারণ করা হয়। শিগগিরই এ নাটকটি একটি বেসরকারি টেলভিশন চ্যানেলে প্রচারিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাটক ও বিজ্ঞাপনে সরব সারিকা

আপডেট টাইম : ১০:২৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯