ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাজী শুভ-মেরীর ফাঁকি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজস্ব গায়কীর ব্যাতিক্রমী ঢং আর সুরের যাদুতে কাজী শুভ মুগ্ধ করেছেন বাংলা গান প্রেমী মানুষদের।  আধুনিক গানের পাশাপাশি ফোক গানেও রয়েছে তার অনবদ্য বিচরন। নিজের গানের পাশাপাশি তিনি তার সঙ্গে গান গাওয়ার সুযোগ অনেক প্রতিভাবানদের দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এই শিল্পী নতুন একটি গান বাঁধলেন  প্রতিভাবান কন্ঠ শিল্পী মেরীর সাথে। গানের শিরোনাম ‘ফাঁকি’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুরও কাজী শুভর। আর সংগীতায়োজনে রাফি মোহাম্মদ। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।  বিকাশ সাহার ভিডিও নির্দেশনায় এতে মডেল হিসেবে আছেন সুপ্ত এবং আফরিন অমি। থাকছে মেরী এবং কাজী শুভ’র উপস্থিতিও।

কাজী  শুভ বলেন ‘ফাঁকি’ একটু চটুল গান। গানের সাথে মিল রেখেই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। মেরী অনেক ভালো গায়। ও ক্ষুদে গানরাজ এ ২য় রানার আপ হয়েছিল। আশা করছি গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। আজই ডিএমএস এর ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘ফাঁকি’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কাজী শুভ-মেরীর ফাঁকি

আপডেট টাইম : ০৯:১৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০১৯