ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের নতুন রেকর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
  • ৪৭৭ বার

হাওর বারতাঃ রুপালি পর্দায় ক্যারিশমা দেখানোর পাশাপাশি ইউটিউবে দাপট চলছে ঢাকাই সুপারস্টার শাকিব খানের। তার ছবির গান এলেই দর্শক হুমড়ি খেয়ে উপভোগ করেন। জনপ্রিয় এ নায়ক তার ‘নবাব’ ছবির একটি গানের মাধ্যমে নতুন রেকর্ড করলেন।

গত রোববার দেখা যায়, শাকিব অভিনীত ‘নবাব’ ছবির ‘দেব তোকে দেব ষোল আনা’ গানটির ভিউ ৫ কোটি ছাড়িয়েছে। কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়া যে গানে শাকিব খানের সঙ্গে পারফর্ম করেছিলেন কলকাতার নায়িকা শুভশ্রী।

২০১৭ সালের পহেলা জুন ইউটিউবে গানটি অবমুক্ত হয়। এরপর থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে তুমুল জনপ্রিয়তা ‘দেব তোকে দেব ষোল আনা’।

শাকিব-শুভশ্রীর এই গান বাজিয়ে প্রায়ই বিভিন্ন পার্টি, উৎসব উদযাপন করতে দেখা যায়। স্যাভির সুর-সঙ্গীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাদাব হাশমি ও আকৃতি কক্কর। আর গানের কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ। এর আগে শাকিব খান ও বুবলী অভিনীত ‘বসগিরি’ ছবির ‘দিল দিল’ গানটি ৫ কোটি ছাড়িয়েছিল। বর্তমানে ওই গানের ভিউয়ার্স ৫ কোটি ৫৭ লাখের বেশি। এরপরই দেখা গেল ‘নবাব’ ছবির এ গানটি ৫ কোটির মাইলফলক ছাড়িয়েছে।

যেটি ঢালিউড কিংবা টালিউড দুই ইন্ডাস্ট্রির অন্য তারকাদের গানের চেয়ে বেশি ভিউয়ার্স।

শাকিব অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবির আরেক গান ‘বেবি জান’ ৪ কোটি ৬১ লাখের বেশি দর্শক দেখেছেন। ধারণা করা হচ্ছে, এ গানটিও শিগগির ৫ কোটি ছাড়াবে।

যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’ পরিচালনা করেছিলেন জয়দীপ মুখার্জী। ২০১৭ সালে ২৬ জুন ঈদুল ফিতরে বাংলাদেশে ১২৮টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়। পরে জুলাই মাসে ছবিটি ভারতে মুক্তি পায়। বাংলাদেশ থেকে এ ছবি রেকর্ড পরিমাণ ব্যবসা করে সাফল্যের ধারাবাহিকতায় ‘নবাব’ প্রদর্শিত হয় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শাকিব খানের নতুন রেকর্ড

আপডেট টাইম : ০৮:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯