ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নারীর কোরআন পড়ার ছবি নিলামে বিক্রি, দাম শুনলে চমকে যাবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • ৩১২ বার

এক নারীর কোরআন পড়ার একটি স্থিরচিত্র নিলামে আকাশচুম্বী মূল্যে বিক্রি হয়েছে। এই মূল্য চমকে যাওয়ার মতোই। ১৩৯ বছরের পুরনো ওই স্থিরচিত্রটি তুর্কি শিল্পী ওসমান হামিদি বে নিজ হাতে অংকন করেন। খবর- আনাদুলো এজেন্সি।

জানা গেছে, ওসমান হামিদি বে’র হাতে আঁকা তেল চিত্রকর্মটিতে এক নারীকে কোরআন পড়তে দেখা যায়। এতে একজন যুবতী নারীর পোশাক-পরিচ্ছেদ ও সুসজ্জিত ঘরোয়া পরিবেশে কোরআন তেলাওয়াতের ছবি অনন্য মর্যাদা পেয়েছে।

গত শনিবার ছবিটি লন্ডনের বনহামসে নিলামে বিক্রির জন্য তোলা হয়। সেখানে এ বিখ্যাত চিত্রকর্মটি ৬৩ লাখ পাউন্ড তথা ৭৪ লাখ ডলারে বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় যার মান দাঁড়ায় ৬৫ লাখ ৪৭ হাজার টাকার মতো।

চিত্রশিল্পের ঐতিহাসিকদের তথ্য মতে, ওসমান হামিদি বে’র  তেল চিত্রকর্মটির আকার ৪১.১ সেন্টিমিটার এবং ৫১ সেন্টিমিটার (১.৩৪ এবং ১.৬৭ ফুট)।

প্রসঙ্গত, তুর্কির এই গুণী শিল্পী ১৯১০ সালে মারা যান। ১৮৮০ সালে শিল্পী ওসমান হামিদ রে-এর আঁকা এ স্থিরচিত্রটি স্বতন্ত্র্য বৈশিষ্ট্য বহন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারীর কোরআন পড়ার ছবি নিলামে বিক্রি, দাম শুনলে চমকে যাবেন

আপডেট টাইম : ১২:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯