ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আপন করে নিতে বললেন কর্ণিয়া (ভিডিও)

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • ২৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পাওয়ার ভয়েস খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়া। অডিও, স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নিয়মিত ভক্তদের উপহার দিচ্ছেন নতুন নতুন গান। গত ঈদে কর্নিয়া হাজির হয়েছিলেন নতুন গান নিয়ে। ফয়সাল রাব্বিকীনের কথা ও সুরে  ‘মন খারাপের দিন’ শিরোনামের গানটির সংগীতায়োজন করেছিলেন রেজওয়ান শেখ। সফট রক ঘরানার এ গানটি ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে।

সেই গানের রেশ কাটতে না কাটতেই ভক্ত শ্রোতাদের কর্ণিয়া বললেন তাকে আপন করে নিতে। হ্যাঁ, সম্প্রতি প্রকাশিত হয়েছে কর্ণিয়ার একক গান ‘আপন করে নাও’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আদিব। গত ঈদুল আজহার আগেই এই গানটিতেও কণ্ঠ দেন কর্ণিয়া। তবে কর্ণিয়া জানিয়েছেন, ১৫ দিন আগে ঢাকার একটি স্টুডিওতে মিউজিক ভিডিও করা হয়। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আবিদ হাসান।

গান প্রসঙ্গে দেশ রূপান্তরকে কর্ণিয়া বলেন, ‘এটি একটি ইডিএম গান। গানটি গাইতে পেরে সত্যিই ভালো লেগেছে। একদম নতুন অভিজ্ঞতা। আশা করছি শ্রোতা-দর্শকেরাও গানটি পছন্দ করবে।’

সম্প্রতি পূজা উপলক্ষে বেশ কিছু ফ্যাশন হাউসের ফটোশুটেও অংশ নিয়েছেন কর্ণিয়া। এ ছাড়া আসিফ আকবরের সঙ্গেও একটা নতুন গান করেছেন। গানটি শিগগিরই মুক্তি পাবে। বেশ কিছু সিনেমার প্লেব্যাকও করছেন তিনি। সর্বশেষ ‘ডেঞ্জার জোন’ সিনেমায় প্লেব্যাক করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আপন করে নিতে বললেন কর্ণিয়া (ভিডিও)

আপডেট টাইম : ০৭:৫৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯