ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বাংলাদেশি হাফেজ নিয়োগ স্থগিত করল কাতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
  • ৩২৭ বার

হাওর বার্তাঃ বাংলাদেশ থেকে ইমাম-মুয়াজ্জিন নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে কাতার। বিশেষ কোনো কারণ উল্লেখ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য নিয়োগ স্থগিত করেছে দেশটির ধর্ম মন্ত্রণালয়।

এ বছর কাতার ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ থেকে দু’শত ইমাম-মুয়াজ্জিন নিয়োগের কথা ছিল।

বাংলাদেশে প্রাথমিক বাছাই কমিটির সদস্য মাওলানা ফখরুল হুদার কাছে কাতার ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেরিত বার্তায় বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য তার বাংলাদেশ সফর মুলতবি রাখতে। তবে সফর বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ বলা হয়নি।

কাতারে ইমাম নিয়োগের প্রক্রিয়া নিয়ে বিগত কয়েক বছর ধরেই বাংলাদেশে সমালোচনা হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে এ নিয়োগ প্রক্রিয়াটি অনেকটাই সেকেলে ব্যবস্থাপনায় সম্পন্ন করা হয়। প্রাথমিক পরীক্ষার স্থান বাছাই, পরীক্ষাকেন্দ্রের অব্যবস্থাপনা, ব্যবস্থাপকদের অপেশাদারি আচরণ ও ব্যক্তি বিশেষের ফেসবুক আইডি থেকে ফলাফল ঘোষণা নিয়েও ব্যাপক সমালোচনা রয়েছে।

এ ব্যাপারে প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোজাফফর আহমেদের কাছে টেলিফোনে বৃহস্পতিবার রাতে জানতে চাইলে তিনি যুগান্তরকে বলেন, বিষয়টি আমাদের জানা নেই। ইমাম-মুয়াজ্জিন নিয়োগ নিয়ে তারা (কাতার) আমাদের কোনো ডিমান্ড দেয়নি।

কাতার বা সৌদি আরব থেকে ইমাম-মুয়াজ্জিন কেন্দ্রিক কোনো ডিমান্ড (চাহিদা) মন্ত্রণালয়ে আসে না বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বরাবরই বাংলাদেশি হাফেজদের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে দেশটির ২ হাজার ৪শ’র মতো মসজিদে প্রায় ১ হাজার ৩শ’ বাংলাদেশি ইমাম ও মুয়াজ্জিন কর্মরত রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বাংলাদেশি হাফেজ নিয়োগ স্থগিত করল কাতার

আপডেট টাইম : ১২:২০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯