ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একযুগ পর ঢাকার ছবিতে কুমার শানুর গান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
  • ২৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ ১২ বছর পর ঢাকার ছবিতে গান গাইলেন ভারতের কুমার শানু। কলকাতার শ্রী প্রিতমের সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। গত সোমবার ঢাকার ৩০০ ফিট ও সেখানের লা রিভারিয়া রিসোর্টে গানটির শুটিং করলেন ছবিটির প্রধান দুই চরিত্র বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস।

গানটির কোরিওগ্রাফি করেন নৃত্য পরিচালক মাসুম বাবুল। আর ‘বলছে আকাশ মুখ লুকিয়ে’ এমন কথার গানটির শুটিংয়ের ক্যামেরা ক্লোজ হলো দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। শুটিং আগেই শেষ হয়েছিল। ডাবিংয়ের কাজও শেষ। বাকি ছিল এই গানটির শুটিং। অবশেষে এ গানটির দৃশ্যধারণের মধ্য দিয়ে ছবির শুটিং পুরোপুরি শেষ হলো।

উল্লেখ্য, গত বছরের ১৩ মে মহরতের মধ্য দিয়ে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবির শুটিং শুরু হয়। যদিও ১৭ বছর আগে নির্মাতা দেবাশীষ বিশ্বাস ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা তৈরি করেছিলেন। ২০০১ সালের ওই ছবিতে অভিনয় করেছিলেন রিয়াজ ও শাবনূর। তবে এই ছবিটি আগের ছবির সিক্যুয়াল নয় বলে জানালেন পরিচালক। এ ছবির উল্লেখযোগ্য দিক হচ্ছে বাপ্পী ও অপু বিশ্বাস। ছবিটির মাধ্যমে প্রথম বড় পর্দা জুটি হচ্ছেন তারা।

এ প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, দারুণ একটি গল্পের ছবি। ডাবিংয়ের সময় ছবিটি দেখে আমিই হাসি ধরে রাখতে পারিনি। এমন গল্পের ছবি খুব একটা হচ্ছে না আজকাল। ছবিটির গানগুলোও দারুণ হয়েছে। আশা করি ছবিটি দেখে দর্শকরা আনন্দ পাবেন।

টোটাল কমেডি বেইজড এ ছবিতে অপুর চরিত্রের নাম ঈশানা আর বাপ্পীর চরিত্রের নাম আবীর। ঈশানা মা-বাবার আদরের মেয়ে। জেদি এবং একরোখা। অন্যদিকে আবীর একটি তেলের দোকানদার। ভীষণ চতুর আর ফাপরবাজ। ছবিটি দর্শক যতক্ষণ দেখবেন তাদের হাসতে হবে। বাংলাদেশের সব কমিডি অভিনেতারা এই ছবিতে আছেন। বাপ্পী-অপু ছাড়া ছবিতে আরো অভিনয় করছেন সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, চিকন আলী, কাবিলা, শাহীন খান, হারুন কিসিঞ্জার, বরদা মিঠুসহ অনেকে। জানা গেছে চলতি মাসের শেষের দিকে ছবিটি সেন্সরের জন্য জমা দেয়া হবে। এরপর ছাড়পত্র পাওয়ার পরই চূড়ান্ত করা হবে মুক্তির তারিখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

একযুগ পর ঢাকার ছবিতে কুমার শানুর গান

আপডেট টাইম : ১২:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯