ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

এ কি লিখলো আনন্দ বাজার, বাংলাদেশের সানি লিওন জয়া আহসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫
  • ৬৫৬ বার

‘বাংলাদেশের সানি লিওন! দেশ ছাড়ার হুমকি জয়া এহসানকে’-ঠিক এমন শিরোনামেই কলকাতার প্রতিনিধিত্বশীল ‘আনন্দ বাজার পত্রিকা’র অনলাইন ভার্সনের বিনোদন পাতায় সদ্য খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে। অথচ এটি যে একটি ভিত্তিহীন খবর তার প্রমান মিলবে খবরের ভিতরে প্রবেশ করেই। কারণ ‘শিরোনাম’-এর সাথে মূল খবরের কোনো সামঞ্জস্য নেই। আর জয়াকে ‘বাংলাদেশের সানি লিওন’-ই বা কারা উপাধি দিলেন, কিংবা তাকে দেশ ছাড়ার হুমকিই বা কারা দিলেন সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলেনি ‘আনন্দ বাজার পত্রিকা’। জানা গেছে, ৮ নভেম্বর দুপুরে ‘আনন্দ বাজার পত্রিকা’র অনলাইন ভার্সনে বাংলোদেশের অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে একটি খবর প্রকাশ করে। সেখানে তারা বলেন, ‘ফতোয়া জারি হল বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জয়া এহসানের বিরুদ্ধে। সূত্রে খবর, জয়া বাংলাদেশের সানি লিওন এই অভিযোগে তাঁকে অভিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে। দেওয়া হয়েছে খুনের হুমকিও।’ আর এমন খবর প্রকাশিত হওয়ার পরেই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে রীতিমত নিন্দা ও সমালোচনার ঝড়। সংবাদটি আনন্দবাজার অনলাইন এর হিট বাণিজ্য বই কিছু নয় এমনও বলছেন অনেকে। পশ্চিম বাংলার মেধাবী নির্মাতা সৃজিত মুখার্জীর সর্বশেষ ও আলোচিত ছবি ‘রাজকাহিনী’-তে অভিনয় করেছেন জয়া আহসান। রুবিনা নামের একটি চরিত্রে রুদ্র নীলের সাথে জয়া আহসানের একটি বিতর্কিত দৃশ্য নিয়ে সমালোচনা হলেও সে বিষয়ে কোথাও কোনো অসহিষ্ণুতার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এটি আনন্দ বাজার পত্রিকার একটি মনগড়া খবর। প্রকৃতপক্ষে রুদ্রনীল ঘোষের সাথে রুবিনা চরিত্রের সেই বিতর্কিত দৃশ্যটা বিকুতেই এরকম ভিত্তিহীন একটি খবর প্রকাশ করে তারা। এইসব বিষয় জানতে অভিনেত্রী জয়া আহসানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোনে তাকে পাওয়া যায়নি। অন্যদিকে অভিনয়ের সুবাধে জয়া আহসান কলকাতায় এখন বেশ পরিচিত একজন মুখ। তিনি একাধিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন। কিন্তু তারপরেও ‘আনন্দ বাজার পত্রিকা’ জয়ার ভুল নামের বানানে তাকে ‘জয়া এহসান’ লিখেছেন। এখন দেখার বিষয় ‘আনন্দ বাজার পত্রিকা’ তাদের এই ভুল খবরে অনড় থাকেন কিনা!-বাংলামেইল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

এ কি লিখলো আনন্দ বাজার, বাংলাদেশের সানি লিওন জয়া আহসান

আপডেট টাইম : ১১:১৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫