ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের আগে কাজ গোছাচ্ছেন পিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৩১১ বার

হাওর বার্তাঃ দেশে বর খুঁজে না পেয়ে ভিনদেশী পাত্রের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা আনুষ্ঠানিকভাবে জানন দিয়েই ফেলেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। অবশ্য তার এই দেশে পাত্র খুঁজে না পাওয়াটাকে কেউ কেউ বলছেন এভাবে একবার দেশীয় পাত্রের গলায় মালা ঝুলিয়ে ভালো অভিজ্ঞতা অর্জন করেননি তিনি। তাই আর রিস্ক না নিয়ে ভিনদেশী সঙ্গী খুঁজে নিলেন নিজের জীবনে।

যাই হোক এখন যেহেতু বাগদান হয়ে গেছে বিষয়টা আর বেশিদূর না নেয়াই ভালো এমনটাও বলছেন অনেকে। এদিকে জানা গেছে বাগদান সম্পন্ন করে এখন বিয়ের পিঁড়িতে বসার অপেক্ষায় এই মডেল ও অভিনেত্রী। আর এই বিয়েটা হবে ইউরোপে।

আয়োজন হবে জমকালো। তাই বিয়ের সাজে সাজার আগে কিছু কাজ গুছিয়ে নিচ্ছেন এ তারকা। বিদেশ যাওয়ার আগে বেশ কিছু কাজ করছেন। তার মধ্যে আছে বিজ্ঞাপনও। টিন্যাচার চায়ের বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। দিপজয় ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত এই এক মিনিটের বিজ্ঞাপনটিতে পিয়া বিপাশা ছাড়াও সমু চৌধুরী, ফখরুল বাশার ও মৌ শিখাকে দেখা যাবে।

বিজ্ঞাপনটির কাজ পুরোপুরি শেষ। আগামী মাস থেকেই এটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে।

এদিকে পিয়া বিপাশা এখন নিউ ইয়র্কে আছেন। যাওয়ার আগে তিনি জানান, পরিবারের পছন্দেই তিনি আবারো ঘর বাঁধতে চলেছেন। পাত্র বাংলাদেশি নন, থাকেন ইউরোপে। পাত্র সম্পর্কে পিয়া বলেন, ও বাংলাদেশি না। ইউরোপের নাগরিক। আর্মিতে চাকরি করে। আগামী বছর আমাদের বিয়ে। এটি পিয়া বিপাশার দ্বিতীয় বিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ের আগে কাজ গোছাচ্ছেন পিয়া

আপডেট টাইম : ১০:৪৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯