ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এফডিসিতে কলকাতার ৪ তারকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৩১০ বার

হাওর বার্তাঃ গত কয়েকদিন ধরে এফডিসিতে শুটিং করছেন কলকাতার জনপ্রিয় চার তারকা। এরা হলেন- ঋতুপর্ণা সেনগুপ্ত, রজতাভ দত্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শুভশ্রী কর। নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘জ্যাম’ এবং শামীম আহমেদ রনির ‘বিক্ষোভ’ ছবির শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে এসেছেন তারা।

নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘এফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে আমরা ছবির কাজ করছি। শুটিংয়ে অংশ নিয়েছেন ঋতুপর্ণা। এটি শেষ লটের কাজ। আগামী ৭ অক্টোবর এর শুটিং শেষ হবে।’

জানা গেছে, ‘জ্যাম’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করছেন কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী।

অন্যদিকে এফডিসির ১ নম্বর শুটিং ফ্লোর ও মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে শুটিং করছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, শ্রাবন্তী ও শুভশ্রী কর। ‘বিক্ষোভ’ শিরোনামের এই ছবির অতিথি চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। এতে তিনি অভিনয় করছেন শিক্ষিকার চরিত্রে।

আর এর নায়িকা হচ্ছেন কলকাতার মডেল ও অভিনয়শিল্পী শুভশ্রী কর। তবে ছবিতে রজতাভ দত্ত কোন চরিত্রে অভিনয় করছেন সে বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি। নির্মাতাও বিষয়টি এই সময় খোলাসা করতে চান না।

‘জ্যাম’ ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও পূর্ণিমা। আর ফেরদৌস ও ঋতুপর্ণা অভিনয় করছেন অতিথি চরিত্রে। কৃতাঞ্জলি কথাচিত্রের প্রযোজনায় ছবির চিত্রনাট্য ও সংলাপ করেছেন পান্থ শাহরিয়ার।

শামীম আহমেদ রনির পরিচালনায় ‘বিক্ষোভ’ ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন বাংলাদেশের সাদেক বাচ্চু, ডন আর ভারতের রাহুল দেবসহ অনেকে। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এফডিসিতে কলকাতার ৪ তারকা

আপডেট টাইম : ০১:০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯