ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যান্ড্রু কিশোরের কেমো থেরাপি চলছে, দেখতে গেলেন ওমর সানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৪৮ বার

হাওর বার্তাঃ কিংবদন্তি কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর ক্যানসারে আক্রান্ত হয়েছেন।  ডাক্তাররা জানিয়েছেন, তার শরীরের এড্রেনাল গ্লান্ড-এ একটি টিউমার হয়, সেখান থেকেই ক্যানসার ভাইরাস বাসা বাঁধে।

গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চেকআপের জন্য যান অ্যান্ড্রু কিশোর। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও কণ্ঠশিল্পী জাহাঙ্গীর সাঈদ। কথা ছিল, চিকিৎসক দেখিয়ে তিন/চার দিনের মধ্যে ফিরে আসবেন ঢাকায়। কিন্তু আপাতত সেটি আর হচ্ছে না। কারণ, ক্যানসার প্রতিরোধের জন্য অ্যান্ড্রু কিশোরকে দিতে হচ্ছে ১৮টি কেমোথেরাপি। চিকিৎসক জানিয়েছে সপ্তাহে একটি করে কেমো দিতে হবে। এর মধ্যে প্রথমটি দেওয়া হয়েছে। বাকি আছে আরও ১৭টি। সব মিলিয়ে টানা তিন থেকে সাড়ে তিন মাস সিঙ্গাপুরে থাকতে হচ্ছে অ্যান্ড্রু কিশোরকে।

এদিকে অসুস্থ অ্যান্ড্রু কিশোরকে দেখতে গিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। তিনি মূলত সিঙ্গাপুরে ভ্রমণ করতে গিয়েছিলেন। ওমর সানি বলেন, ‘সিঙ্গাপুরে আসলাম। আর দাদাকে দেখে না গেলে কেমন হয়। উনি অনেক কথা বললেন পরে বলব। ওনার কেমো শুরু হয়েছে।১৮ টি কেমো দিতে আরও তিন মাস থাকতে হবে। সবাই ওনার জন্য দোয়া করবেন।’

এর আগে গত ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে অ্যান্ড্রু কিশোরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এ সময় তিনি অ্যান্ড্রু কিশোরের শারীরিক সমস্যার খোঁজ নেন এবং তাকে ১০ লাখ টাকার চেক দেন।

অ্যান্ড্রু কিশোরের গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’,  ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘আমার বুকের মধ্যে খানে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘পড়ে না চোখের পলক’, ‘পদ্মপাতার পানি’, ‘ওগো বিদেশিনী’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘আমি চিরকাল প্রেমের কাঙাল’ প্রভৃতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অ্যান্ড্রু কিশোরের কেমো থেরাপি চলছে, দেখতে গেলেন ওমর সানি

আপডেট টাইম : ০৭:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯