ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনেই ছবির শুটিং সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
  • ২৮৬ বার

হাওর বার্তাঃনির্মাতা অনন্য মামুন নির্মাণ করছেন ‘মেকআপ’ শিরোনামের একটি সিনেমা। সিনেমাটির গল্প গড়ে উঠেছে সুপারস্টারের জীবনের গল্প নিয়ে। এতে সুপারস্টারের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান।

এই ছবির মূল চরিত্রের নাম প্রকাশ করলেও এর বাকি কলাকুশলীর নাম প্রকাশ করা হয়নি। গোপনে শুটিং শেষ করা হয়েছে ভারতের রামুজি ফিল্ম সিটিতে। এছাড়া সুনামগঞ্জ, মানিকগঞ্জ ও ঢাকার বেশ কিছু স্থানে দৃশ্য ধারণের কাজ হয়েছে।

জানা গেছে, এ সিনেমায় অভিনয় করছেন বেশ কয়েকজন জনপ্রিয় অভিনয় শিল্পী।  নির্মাতা অভিনয় শিল্পীর নাম না জানালেও একটি সূত্র জানিয়েছে ছবিতে অভিনয় করছেন ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক রোশান। আগে থেকে এতে রোশানের অভিনয় করবেন গুঞ্জন উঠলেও একটি সূত্র তার অভিনয়ের বিষয়ে চূড়ান্ত তথ্য দিয়েছেন।

সূত্রটি আরো জানায়, সিনেমাটিতে নায়কের ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক রোশান। শনিবার রাজধানীর নারিন্দায় এর শুটিংয়ে অংশ নিতেও দেখা গেছে তাকে। এছাড়াও মেক আপ লিখে তিনি নিজেও ফেসবুকে পোস্ট দিয়েছেন। কিন্তু সেটা যে সিনেমা সেটা স্পষ্ট করেননি।

জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ ছবির মাধ্যমে ২০১৬ সালে চলচ্চিত্রে আসেন রোশান। এরপর জাজের ‘ধ্যাততেরিকি’ এবং কলকাতায় দেবের সঙ্গে ‘ককপিট’ ছবিতে কাজ করেছেন তিনি। ‘বেপরোয়া’র বাইরে চলতি বছর রোশানকে নিয়ে মাতামাতি কিছুটা কমে হয়েছে। তবে আগামী বছর অর্থাৎ ২০১৯ সালে একাধিক ছবির কাজ করবেন বলে জানান এই নায়ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গোপনেই ছবির শুটিং সম্পন্ন

আপডেট টাইম : ১১:৪৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯