ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মধুমিতায় সালমান-শাবনাজের ‘মায়ের অধিকার’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৩৮ বার

হাওর বার্তাঃরাজধানীর মধুমিতা প্রেক্ষাগৃহে চলছে ‘সালমান শাহ জন্মোৎসব- ২০১৯’। ১৯ সেপ্টেম্বর জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে এই উৎসবের যাত্রা হয়।

২০ সেপ্টেম্বর উৎসবের প্রথম ছবি হিসেবে দিনব্যাপী প্রদর্শিত হয় সোহানুর রহমান সোহান পরিচালিত সালমান শাহ-মৌসুমীর অভিষেক ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’। ২১ সেপ্টেম্বর প্রদর্শিত হয় সালমান-শাবনূরের ‘তোমাকে চাই’।

মধুমিতা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ও শনিবার দুই দিনই সালমান শাহের ছবি দেখার জন্য দেখা গেছে প্রেক্ষাগৃহে মানুষের উপচেপড়া ভিড়।

এদিকে উৎসবের তৃতীয়দিন রবিবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী চারটি প্রদর্শনী হবে সালমান শাহ’র সুপারহিট ছবি ‘মায়ের অধিকার’। বেলা ১২টা, ৩টা, সন্ধ্যা ৬টা এবং শেষ শো শুরু হবে রাত ৮টা ৪৫ মিনিট থেকে। টিকিট মূল্য ১০০ ও ১৫০ টাকা।

উৎসব আয়োজক প্রতিষ্ঠান ঢুলি কমিউনিকেশনস এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ মানজুর বলেন, ‘‘সালমান শাহ’র সফল ক্যারিয়ারের অন্যতম  বৈচিত্র্যপূর্ণ ছবি হলো ‘মায়ের অধিকার’। শিবলী সাদিক পরিচালিত এই ছবিতে সালমানের নায়িকা হিসেবে আছেন শাবনাজ। ছবিটি মুক্তি পায় ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর। আমাদের বিশ্বাস এত বছর পরেও ছবিটি দেখার জন্য মধুমিতা প্রেক্ষাগৃহে মানুষের ঢল নামবে রবিবার সারা দিন।’

সালমান-শাবনাজ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আলমগীর, ববিতা, ফেরদৌসী মজুমদার, হ‌ুমায়ূন ফরীদি প্রমুখ। সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

প্রসঙ্গত, প্রথমবারের মতো অমর নায়ক সালমান শাহ-এর জন্মদিন উপলক্ষে ঢুলি কমিউনিকেশনস আয়োজন করেছে ‘সালমান শাহ জন্মোৎসব’। টিএম ফিল্মস নিবেদিত এই উৎসবে পর্যায়ক্রমে আরও প্রদর্শিত হবে ২৩ সেপ্টেম্বর সারাদিন ‘চাওয়া থেকে পাওয়া’, ২৪ তারিখ ‘তুমি আমার’, ২৫ তারিখ ‘অন্তর অন্তরে’ এবং উৎসবের পর্দা নামবে ২৬ সেপ্টেম্বর ‘সত্যের মৃত্যু নাই’ ছবিটির মাধ্যমে।

প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে ঢুলি কমিউনিকেশনসের উদ্যোগে রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ‘সালমান শাহ স্মরণ উৎসব’। সে বছর ৬ সেপ্টেম্বর এই নায়কের মৃত্যুবার্ষিকীকে ঘিরে আয়োজিত উৎসবটি ব্যাপক সাড়া ফেলে সারা দেশে।

৯০ দশকের শ্রেষ্ঠতম নায়ক সালমানের প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। এ অভিনেতা মাত্র ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। যার বেশির ভাগই ছিল তুমুল জনপ্রিয় ও ব্যবসাসফল। মাত্র তিন বছরের অভিনয় জীবনে এমন দর্শকপ্রিয়তা চলচ্চিত্র ইতিহাসে বিরল।

১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত ‌‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তি পায়। এরপর থেকেই বাংলা চলচ্চিত্রে ভরসার প্রতিশব্দ হয়ে ওঠেন এ নায়ক।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এই নন্দিত নায়কের লাশ। যে মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হলো না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মধুমিতায় সালমান-শাবনাজের ‘মায়ের অধিকার’

আপডেট টাইম : ০৮:৫৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯